শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

যে অভিনয়ে প্রশংসিত সারিকা

প্ল্যাটফর্ম হইচই-এ সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন অভিনেত্রী সারিকা সাবরিন। সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজে তিনি ‘দোলন’ চরিত্রে অভিনয় করেছেন। সাংবাদিকতা, সত্য অনুসন্ধান এবং নানা সংকটকে ঘিরে নির্মিত গল্পে দোলন একজন আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নারী। একজন সাংবাদিকের স্ত্রী হিসেবে হঠাৎ একটি জটিল রহস্যের সঙ্গে জড়িয়ে পড়ে তার জীবন আমূল বদলে যায়। এরপর নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের মূল্যবোধ ও বিশ্বাসকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার লড়াই চালিয়ে যায় সে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
প্ল্যাটফর্ম হইচই-এ সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন অভিনেত্রী সারিকা সাবরিন। সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজে তিনি ‘দোলন’ চরিত্রে অভিনয় করেছেন।

সাংবাদিকতা, সত্য অনুসন্ধান এবং নানা সংকটকে ঘিরে নির্মিত গল্পে দোলন একজন আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নারী। একজন সাংবাদিকের স্ত্রী হিসেবে হঠাৎ একটি জটিল রহস্যের সঙ্গে জড়িয়ে পড়ে তার জীবন আমূল বদলে যায়। এরপর নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের মূল্যবোধ ও বিশ্বাসকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার লড়াই চালিয়ে যায় সে।

চরিত্রটি নিয়ে সারিকা বলেন, “আমার বিশ্বাস, বর্তমান সময়ের অনেক নারী দোলন চরিত্রের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন। জীবনের কঠিন পরিস্থিতিতেও কীভাবে দৃঢ় থাকতে হয়, সেই বার্তাই তুলে ধরে এই চরিত্র।

‘হেডলাইন’ মুক্তির পর দর্শকদের পাশাপাশি সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান সারিকা। গল্প, নির্মাণশৈলী ও তার অভিনয়—সবকিছুই প্রশংসিত হয়েছে।

নতুন কাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি সংখ্যার চেয়ে ভালো গল্প ও শক্তিশালী চরিত্রকে বেশি গুরুত্ব দেন। বর্তমানে কয়েকটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা চলছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত বলতে চান না। সবকিছু চূড়ান্ত হলে দর্শকদের জানানো হবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর