শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী দুই বছরের জন্য নেতৃত্ব নির্বাচনে আজ ভোট দিচ্ছেন দেশের চলচ্চিত্র শিল্পীরা। শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট চলবে। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার বিরতি থাকবে। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন শিবা শানু ও জয় চৌধুরী। অপর প্যানেলে নেতৃত্বে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী দুই বছরের জন্য নেতৃত্ব নির্বাচনে আজ ভোট দিচ্ছেন দেশের চলচ্চিত্র শিল্পীরা।

শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট চলবে। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার বিরতি থাকবে।

এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন শিবা শানু ও জয় চৌধুরী। অপর প্যানেলে নেতৃত্বে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি।

দুই প্যানেলই নিজেদের বিজয় নিয়ে আশাবাদী। গত বুধবার অনুষ্ঠিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে উভয় পক্ষের নেতারা নির্বাচিত হলে সাধারণ শিল্পীদের কল্যাণ ও সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

বিগত কয়েক বছরের ধারাবাহিকতার মতো এবারও নির্বাচনকে ঘিরে এফডিসি প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সদস্যদের পাশাপাশি র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা।

নির্বাচন-পরবর্তী যেকোনো বিরোধ বা জটিলতা নিষ্পত্তির জন্য গঠিত আপিল বোর্ডে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর