অন্যান্য
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন হরিদাস চন্দ্র
সিআইডির আবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে হরিদাসের ব্যাংক হিসাব এবং মোবাইল আর্থিক সেবা হিসাবগুলোতে কারা, কী উদ্দেশ্যে অর্থ জমা দিয়েছেন এবং সেই অর্থ কোথায় ও কীভাবে ব্যয় বা স্থানান্তর করা হয়েছে এসব বিষয়ে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বর্তমানে সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫ চুম্বন করে বিশ্বরেকর্ড গড়লেন এক যুগল
মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন ব্রাজিলের এক দম্পতি। এই অনন্য কীর্তির মাধ্যমে তারা বিশ্বের সবচেয়ে বেশিসংখ্যক চুম্বনের নতুন রেকর্ডের মালিক হয়েছেন।
চাঞ্চল্যকর পরীমনি কাণ্ডে এডিসি সাকলায়েনের বাধ্যতামূলক অবসর
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েন শিথিলকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে আনা ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে।
জুলাই ইস্যুতে আনিস আলমগীর-সোমা ইসলাম-পিয়ার বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি
জুলাই গণ-অভ্যুত্থান ও শহীদদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে ছয়জনের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার রাতে ‘রাষ্ট্রসংলাপ ফোরাম’-এর সদস্য মিল্লাত হোসেন এ জিডি করেন। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম রোববার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং তদন্তের দায়িত্ব উপপরিদর্শক আশরাফ আলীকে দেওয়া হয়েছে।
৯০ লক্ষ টাকার সমীকরণ: একটি অদম্য স্বপ্নের জীবন বাঁচানোর আকুতি
সামরিন আইয়ুব প্রথমবার ভিডিওটি দেখে বিস্মিত হয়ে পড়েন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এই স্বাধীন পেশার মডেল গত বছর মোবাইল ফোনে দিল্লিতে কাটানো বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি দেখছিলেন। ঠিক তখনই এক বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও তাঁর কাছে পাঠান। ভিডিওটির উপস্থাপনা ছিল এমন, যেন সেটি তাঁর নিজের জীবনকাহিনি। সেখানে নয়া দিল্লিতে তাঁর জীবন, বিশ্ববিদ্যালয়ের দিনগুলো এবং ব্যক্তিগত নানা অভিজ্ঞতা একজন বর্ণনাকারীর কণ্ঠে তুলে ধরা হচ্ছিল। নিচে চলছিল টেলিভিশন সংবাদধর্মী শিরোনাম ও লেখা। অথচ পুরো বিষয়টির সঙ্গে বাস্তবতার কোনো মিল ছিল না। সবকিছুই কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল।
শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন উসমান গণী
সংগীতচর্চার পাশাপাশি সাউন্ড ডিজাইনের ক্ষেত্রেও তিনি নিষ্ঠা, আন্তরিকতা ও সৃজনশীলতার পরিচয় দিয়ে আসছেন। নিজস্ব স্বকীয়তা, হৃদয়স্পর্শী পরিবেশনা এবং উন্নতমানের সাউন্ড ডিজাইনের মাধ্যমে তিনি অল্প সময়ের মধ্যেই শ্রোতা-দর্শকের কাছে পরিচিতি অর্জন করেছেন। প্রতিটি নতুন কাজের মাধ্যমে নিজেকে আরও পরিণত, সৃজনশীল ও ব্যতিক্রমীভাবে উপস্থাপনের চেষ্টা অব্যাহত রেখেছেন তিনি।
ফের বিশ্ব গণমাধ্যমে সেই ‘ডোনাল্ড ট্রাম্প’
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া অ্যালবিনো জাতের সেই মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবারও আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা করে নিয়েছে। কপালে ঝুলে থাকা লালচে-সোনালি চুলের মতো অংশের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল খুঁজে পেয়ে মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। প্রায় ৭০০ কেজি ওজনের এই গোলাপি মহিষটি নিয়ে রয়টার্স, বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেখানে জানানো হয়, বাংলাদেশে কোরবানির জন্য আনা হয়েছিল এই মহিষটিকে।
এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার
নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক এই শিক্ষার্থী তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত এসিআই মোটরসের প্রধান কার্যালয়ে নতুন কর্মজীবনের অধ্যায় শুরু করেছেন। নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি চ্যালেঞ্জ নতুন সুযোগ তৈরি করে এবং প্রতিটি সুযোগই ব্যক্তিগত ও পেশাগত বিকাশের নতুন দ্বার উন্মোচন করে। তিনি নতুন দায়িত্বে ইতিবাচক প্রভাব রাখার পাশাপাশি নতুন সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশকে পাকিস্তানের ছায়ায় কেন ফেরানো হচ্ছে: শেখ হাসিনা
ভারতের গণমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক দীর্ঘ একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন ত্যাগ, পদত্যাগ না করা, বর্তমান সরকারের কার্যক্রম, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। সাক্ষাৎকারে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক ও বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
আজ দুপুরে মতিঝিলস্থ তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এমপির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম. উবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিহ্যাব-এর নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টরসকে ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের সংবর্ধনা
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টরসকে সংবর্ধনা দিয়েছে ঢাকা সাউথ ডেভেলপারস ফোরাম। সোমবার (৪ মে ২০২৬) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে আবাসন খাত থেকে নির্বাচিত সংসদ সদস্যদেরও সম্মাননা জানানো হয়, যা আবাসন শিল্পের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ও নীতিগত সহায়তার প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন স্বপনকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বিদেশ থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়।