শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ট্যুরিস্ট বাসে ডিজিটাল নিবন্ধন চালু রাঙ্গামাটিতে

প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়-হ্রদ ও বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য পরিচিত রাঙ্গামাটিতে পর্যটন-বান্ধব সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ট্যুরিস্ট বাস শহরে প্রবেশের জন্য ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু করা হয়েছে। জেলা পুলিশ, রাঙ্গামাটি পার্বত্য জেলার উদ্যোগে নেওয়া এ ব্যবস্থা রাঙ্গামাটির পর্যটন ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা সংশ্লিষ্টদের।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়-হ্রদ ও বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য পরিচিত রাঙ্গামাটিতে পর্যটন-বান্ধব সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ট্যুরিস্ট বাস শহরে প্রবেশের জন্য ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু করা হয়েছে। জেলা পুলিশ, রাঙ্গামাটি পার্বত্য জেলার উদ্যোগে নেওয়া এ ব্যবস্থা রাঙ্গামাটির পর্যটন ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা সংশ্লিষ্টদের।

প্রতিবছর বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটকের আগমনে পর্যটন মৌসুমে রাঙ্গামাটিতে যানজট, যত্রতত্র পার্কিং ও পরিবেশ দূষণের সমস্যা প্রকট হয়ে উঠছিল। এসব সমস্যার সমাধান এবং শহরের স্বাভাবিক জীবনযাত্রা ও পর্যটন পরিবেশ সুরক্ষায় প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ গ্রহণ করা হয়। পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম জানান, ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে ট্যুরিস্ট বাসকে নিয়ন্ত্রিত ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনার আওতায় আনা সম্ভব হবে, যা পর্যটনের গুণগত মান উন্নত করবে।

নতুন ব্যবস্থায় ট্যুরিস্ট বাসগুলোকে শহরে প্রবেশের আগে নির্ধারিত চেকপোস্টে অথবা যাত্রা শুরুর পর www.obtbd.com

 ওয়েবসাইটে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে অনুমোদনের তথ্য এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে এবং নির্ধারিত টার্মিনাল ও পার্কিং ব্যবহারের নির্দেশনা দেওয়া হবে। এতে শহরের মূল সড়কে অপ্রয়োজনীয় যানচাপ কমবে, যানজট হ্রাস পাবে এবং পর্যটকরা আরও স্বস্তিদায়ক ভ্রমণ অভিজ্ঞতা পাবেন।

এই ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় ট্যুরিস্ট বাস পরিচালকদের সড়ক নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও শৃঙ্খলা বজায় রাখতে কয়েকটি নিয়ম মানতে হবে। চালককে দক্ষ ও পেশাদার হতে হবে, যাত্রী নামানোর পর বাস নির্ধারিত টার্মিনাল বা পার্কিংয়ে নিতে হবে, যত্রতত্র পার্কিং করা যাবে না এবং সড়ক বা পানিতে ময়লা ও প্লাস্টিক ফেলা নিষিদ্ধ থাকবে। এসব নিয়ম বাস্তবায়নের মাধ্যমে পর্যটন এলাকার পরিচ্ছন্নতা ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছে জেলা পুলিশ।

জেলা পুলিশ, রাঙ্গামাটি পার্বত্য জেলার মতে, এই উদ্যোগ কেবল ট্রাফিক ব্যবস্থাপনাকে শৃঙ্খলাবদ্ধ করবে না, বরং রাঙ্গামাটিকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও পর্যটক-সহায়ক গন্তব্য হিসেবে উপস্থাপন করবে। একই সঙ্গে “পরিচ্ছন্ন গ্রাম–পরিচ্ছন্ন শহর” কর্মসূচিকে আরও গতিশীল করবে এবং টেকসই পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগের সফল বাস্তবায়ন পর্যটক, পরিবহন মালিক, চালক ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর নির্ভরশীল। সকলের অংশগ্রহণে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটন-বান্ধব রাঙ্গামাটি গড়ে তোলাই এই ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার মূল লক্ষ্য।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর