সারাদেশ
মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা
এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
মানব পাচারবিরোধী মনিটরিং সেল চালু করল মাদারীপুর পুলিশ
মানব পাচারের মতো সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ এবং ভুক্তভোগীদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে মাদারীপুর জেলা পুলিশ সুপারের উদ্যোগে চালু হয়েছে ‘মাদারীপুর মানব পাচার প্রতি
র্যাবের অভিযানে রাজধানী থেকে নবীনগরের শীর্ষ সন্ত্রাসী শফিক ডাকাত গ্রেপ্তার
রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে যৌথ অভিযানে নবীনগর উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ এবং মাদক মামলার আসামি শফিক ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ ও র্যাব-১০।
ব্রাহ্মণবাড়িয়ায় গলায় ফাঁস দিয়ে আইনজীবীর আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে মনোয়ার হোসেন দীপু (৩৬) নামে এক আইনজীবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৩ জুলাই) সকালে কসবা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাহাপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার কসবার উত্তরা ব্যাংক পিএলসি গোপীনাথপুর শাখা'র প্রিন্সিপাল অফিসার মো. আরিফুল ইসলামের উপর বর্বরোচিত হামলা-খুনের প্রতিবাদে ও হত্যাকারি খুনি আলীকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৯ মাসের আনাসকে বাঁচাতে লেদমিস্ত্রি বাবার আকুতি
বিয়ের দীর্ঘ পাঁচ বছর পর যখন কোলজুড়ে এসেছিল একমাত্র সন্তান আনাস, তখন আনন্দের সীমা ছিল না লেদমিস্ত্রি বাবা ইব্রাহিম হোসেন আর মা ইয়াসমিনের। কিন্তু সেই আনন্দের দিন ফুরিয়ে এখন শুধুই কান্নার রোল। ব্রেইন ও ফুসফুসের মারাত্মক ইনফেকশনে আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল হেলথ কেয়ার জেনারেল হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৯ মাসের ফুটফুটে আনাস।
প্রধানমন্ত্রীর সফর: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কঠোর নিরাপত্তা
১৩ জুলাই ২০২৬ খ্রি. তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর বরিশাল গমন উপলক্ষে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা থেকে পদ্মাসেতু উত্তর পর্যন্ত পুরো এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।
কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর সুমন সরদার (৩০) নামে এক আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।
মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন জেলা জামায়াতের সেক্রেটারি
নারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করায় পদ হারালেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়াদ্দার। তাঁর পদে মনোনয়ন পেয়েছেন দলটির কুষ্টিয়া শহর শাখার আমির মাওলানা মো. এনামুল হক।
প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ
বরিশাল সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বহরের একটি গাড়িতে ইটের টুকরা আঘাত হানার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুর ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহী থেকে সারাদেশের সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা
মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে নওদাপাড়া ও শিরোইল বাস টার্মিনালে শ্রমিকদের একাংশের ডাকা কর্মবিরতির কারণে কোনো বাস ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।