সারাদেশ
রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা
রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (রোজা)-এর প্রথম নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উখিয়ায় পাহাড়ধসে প্রাণ হারালেন ৫ মাদ্রাসাছাত্র, নিখোঁজ ২০
কক্সবাজারের উখিয়া উপজেলায় টানা বৃষ্টির কারণে পাহাড়ধসে পাঁচ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
আখাউড়ায় ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার ও ফল মেলা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার ও ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার ও ফল মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. মোস্তফা এমরান হোসেন।
রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে রাজশাহী মহানগরীকে সবুজ, পরিবেশবান্ধব, স্মার্ট, স্বাস্থ্যকর, নিরাপদ ও জলবায়ু-সহনশীল আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
কলাপাড়ায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগমের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি মাসের অধিকাংশ দিন অফিসে অনুপস্থিত থাকলেও একদিনে হাজিরা খাতায় একাধিক দিনের স্বাক্ষর করেন। একই সঙ্গে শিক্ষক বদলি, বিভিন্ন প্রশাসনিক অনুমোদন, সরকারি বরাদ্দ এবং উন্নয়ন প্রকল্পের অর্থ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গভীর রাতে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় তার স্বামীকে বেঁধে রেখে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূটি তার মায়ের বাড়িতে স্বামী ও তিন বছর বয়সী সন্তানকে নিয়ে বসবাস করছিলেন। রাতের আঁধারে ৭-৮ জন মুখোশধারী ব্যক্তি ঘরে ঢুকে তার স্বামীকে বেঁধে ফেলে এবং মারধর করে। এরপর গৃহবধূকে জোরপূর্বক বাড়ি থেকে নিয়ে যায়।
খাস জমিতে গড়ে উঠছে মিয়াওয়াকি বন, কুয়াকাটায় সবুজায়নের নতুন উদ্যোগ
কুয়াকাটা পৌরসভা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও দখলকৃত ৫ দশমিক ৫ একর খাস জমি উদ্ধার করে সেখানে জাপানি উদ্ভিদবিজ্ঞানী আকিরা মিয়াওয়াকির উদ্ভাবিত মিয়াওয়াকি পদ্ধতি অনুসরণে ঘন ও টেকসই বনভূমি গড়ে তোলার কাজ শুরু করা হয়েছে। এ পদ্ধতিতে স্থানীয় প্রজাতির গাছ একসঙ্গে রোপণ করে অল্প সময়ে প্রাকৃতিক বনভূমির মতো পরিবেশ সৃষ্টি করা সম্ভব হয়।
শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির একাংশকে মিছিল
শরীয়তপুরে গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির একাংশের নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের গয়াতলা বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সির মুক্তির দাবিতে স্লোগান দেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; আটক যুবক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির নির্ধারিত কর্মসূচির অনুষ্ঠানস্থলের পাশ থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
স্কুলছাত্রীকে দফায় দফায় তুলে নিয়ে ধর্ষণ, অতঃপর
জানা গেছে, ১ জুলাই নতুন পোশাক কিনে দেওয়ার লোভ দেখিয়ে প্রতিবেশী সুমি বেগম ও নছিমন বেগমের সহায়তায় ওই স্কুলছাত্রীকে আবার ডেকে নেন মোখলেছার রহমান। পরে তাকে প্রথমে রংপুর নিয়ে গিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে সেখান থেকে ঢাকায় নিয়ে যান তিনি। সেখানে এক বন্ধুর বাসায় রেখে আবারও স্কুলছাত্রীকে ধর্ষণ করেন মোখলেছার রহমান। এ সময় স্কুলছাত্রী চিৎকার দিয়ে ছুটে গিয়ে বাইরের লোকজনের সহায়তা নেয়। সেখানে উপস্থিত লোকজন মোখলেছার রহমানকে মারধর করে ছেড়ে দেন এবং স্কুলছাত্রীর কাছ থেকে বাড়ির মোবাইল নম্বর নিয়ে তাকে ঢাকার গাজীপুর থেকে বাড়িতে পাঠিয়ে দেন।
কুড়িগ্রামে নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালিত
অবস্থান কর্মসূচি শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কলেজ মোড় হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান।
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় মৃত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪
টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই কন্যাশিশু। বুধবার দুপুর ২টার দিকে ক্যাম্পের এ-৩ ব্লকের মসজিদুল কুবা মহিলা মাদরাসা ও হেফজখানায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর প্রথমে তিনজনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছিল ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিস, ক্যাম্প প্রশাসন ও সংশ্লিষ্টদের যৌথ উদ্ধার অভিযানে আরও মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।