শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

৯ মাসের আনাসকে বাঁচাতে লেদমিস্ত্রি বাবার আকুতি

বিয়ের দীর্ঘ পাঁচ বছর পর যখন কোলজুড়ে এসেছিল একমাত্র সন্তান আনাস, তখন আনন্দের সীমা ছিল না লেদমিস্ত্রি বাবা ইব্রাহিম হোসেন আর মা ইয়াসমিনের। কিন্তু সেই আনন্দের দিন ফুরিয়ে এখন শুধুই কান্নার রোল। ব্রেইন ও ফুসফুসের মারাত্মক ইনফেকশনে আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল হেলথ কেয়ার জেনারেল হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৯ মাসের ফুটফুটে আনাস।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বিয়ের দীর্ঘ পাঁচ  বছর পর যখন কোলজুড়ে এসেছিল একমাত্র সন্তান আনাস, তখন আনন্দের সীমা ছিল না লেদমিস্ত্রি বাবা ইব্রাহিম হোসেন আর মা ইয়াসমিনের। কিন্তু সেই আনন্দের দিন ফুরিয়ে এখন শুধুই কান্নার রোল। ব্রেইন ও ফুসফুসের মারাত্মক ইনফেকশনে আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল হেলথ কেয়ার জেনারেল হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৯ মাসের ফুটফুটে আনাস।

আক্রান্ত আনাসের যশোর শহরের পূর্ব বারান্দীপাড়ার ইব্রাহিম হোসেনের শিশুসন্তান।ইব্রাহিম হোসেন পেশায় একজন সাধারণ লেদ কারখানার শ্রমিক ।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ মাস ধরে মারাত্মক অসুস্থতায় ভুগছে শিশু আনাস। বর্তমানে অবস্থার চরম অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। সেখানে প্রতিদিন শুধু সিট ভাড়া ও আনুষঙ্গিক খরচ বাবদ প্রয়োজন হচ্ছে ১২ হাজার টাকা। দীর্ঘ ৩ মাসের এই চিকিৎসায় ইতিমধ্যেই এই দরিদ্র পরিবারের ৮৬ হাজার টাকা খরচ হয়ে গেছে, যা জোগাড় করতে গিয়ে নিজের সঞ্চয় তো বটেই, আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধার-দেনা করে এখন সম্পূর্ণ নিঃস্ব এই পরিবার।

আগামীকাল (১৪ জুলাই) চিকিৎসকরা আনাসের জন্য একটি জরুরি ইনজেকশন দেওয়ার কথা জানিয়েছেন, যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। হতদরিদ্র পিতা ইব্রাহিম হোসেনের দাবি, চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছেন আগামীকালের মধ্যে এই দামি ইনজেকশনটি দিতে না পারলে হয়তো আর বাঁচানোই যাবে না নিষ্পাপ আনাসকে। কিন্তু পকেটে একটা টাকাও না থাকা এই লেদমিস্ত্রি বাবার পক্ষে এখন এত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।

অসহায় মা ইয়াসমিন ও বাবা ইব্রাহিম হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, বিয়ের পাঁচ বছর পর এই একটা মাত্র ছেলে পাইছি। ওরে ছাড়া আমাদের ঘর অন্ধকার। আইসিইউতে প্রতিদিন ১২ হাজার টাকা লাগতেছে, এ পর্যন্ত ছিয়াশি হাজার টাকা খরচ করে আমরা শেষ। কালকে ডাক্তার ৩০ হাজার টাকার একটা ইনজেকশন দিতে বলছে। এই ইনজেকশন কিনতে না পারলে আমার বাজানরে আর বাঁচানো যাবে না। আপনারা আমাদের একটু দয়া করেন।

নিষ্পাপ শিশুকে তার দরিদ্র মা-বাবার কোলে ফিরিয়ে দিতে সমাজের বিত্তবান, প্রবাসী এবং মানবিক মানুষদের প্রতি দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছে পরিবারটি।

সাহায্য পাঠানোর ঠিকানা:
পরিবারের সাথে সরাসরি যোগাযোগ ও সাহায্য পাঠাতে পারেন নিচের নাম্বারগুলোতে-
বিকাশ (পার্সোনাল): 01937-196245
বিকাশ (পার্সোনাল): 01962-715244 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর