এমন উত্তাল আবহেই নতুন এক লুকে একটি প্রতিষ্ঠানের আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শাকিব খান। সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। এই দুই তারকার মধ্যে সেই সময় নানা বিষয় নিয়ে কথোপকথন হয়, যার কিছু ক্লিপস দ্রুতই ভাইরাল হয়ে যায়।
এবার শাকিব খানকে নিয়ে ভক্তদের মাঝে একরকম শোরগোল ফেলে দিলেন রাফসান নিজেই। সম্প্রতি শাকিব খানের সঙ্গে সেই অনুষ্ঠানের নানা মুহূর্ত নিয়ে একটি কনটেন্ট তৈরি করেন তিনি। ৯ মিনিটের সেই ভিডিওতে শাকিব খান ও রাফসানকে দেখা মেলে এক ভিন্ন মেজাজে।