শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়

ধারাবাহিকটিতে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, শুটিং দলের সবাই দিঘার তালসারিতে গিয়েছিলেন এবং সেখানে রাহুল জলে ডুবে মারা গেছেন। তবে কীভাবে ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ভাস্কর বলেন, “শুটিংয়ের পর মধ্যাহ্নভোজের জন্য যাওয়ার সময় রাহুল আরও কয়েকটি শট দিতে চেয়েছিলেন। কিন্তু এমন ঘটনা ঘটবে ভাবতেও পারিনি। সুস্থ ও তরতাজা মানুষ এভাবে চলে যাওয়ায় অবাক লাগছে।”

A
Admin
২৫ জুলাই, ২০২৬

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। সূত্রের তথ্য অনুযায়ী, রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন ৪৩ বছর বয়সী তিনি তালসারিতে পানিতে নেমে তলিয়ে যান। টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

ধারাবাহিকটিতে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, শুটিং দলের সবাই দিঘার তালসারিতে গিয়েছিলেন এবং সেখানে রাহুল জলে ডুবে মারা গেছেন। তবে কীভাবে ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ভাস্কর বলেন, “শুটিংয়ের পর মধ্যাহ্নভোজের জন্য যাওয়ার সময় রাহুল আরও কয়েকটি শট দিতে চেয়েছিলেন। কিন্তু এমন ঘটনা ঘটবে ভাবতেও পারিনি। সুস্থ ও তরতাজা মানুষ এভাবে চলে যাওয়ায় অবাক লাগছে।”

রাহুল অরুণোদয়ের জন্ম ১৯৮৩ সালের ১৬ অক্টোবর; তিনি রাহুল ব্যানার্জী নামেও পরিচিত। মাত্র তিন বছর বয়সে বাবার নাট্যদল বিজয়গড় আত্মপ্রকাশের ‘রাজ দর্শন’ নাটকের মাধ্যমে মঞ্চে আত্মপ্রকাশ করেন। এরপর বাবার নাট্যদল এবং থিয়েট্রনের সঙ্গে প্রায় ৪৫০টি মঞ্চ নাটকে অভিনয় করেন।

তিনি রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিন তুমি যে আমার’ ছবিতে প্রিয়াঙ্কা সরকারের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তারকাখ্যাতি পান। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করে। পরবর্তীতে ‘লাভ সার্কাস’, ‘শোন মন বলি তোমায়’ এবং ‘পটি পরমেশ্বর’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন। ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে অভিষেক ঘটে। ‘চিরদিন তুমি যে আমার’ ধারাবাহিকের অভিনয়ের জন্য তিনি আনন্দলোক পুরস্কারসহ শ্রেষ্ঠ অভিনেতার মর্যাদা লাভ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর