শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

জীবন যুদ্ধ শেষ, মাত্র ৩৭-এ মারা গেলেন অভিনেত্রী

দীর্ঘ সাত বছর ধরে রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছিলেন কন্নড় টেলিভিশনের এই পরিচিত মুখ। সময়ের সঙ্গে সেই রোগ জটিল আকার ধারণ করে পালমোনারি ফাইব্রোসিসে রূপ নেয়, যা একটি গুরুতর ফুসফুসজনিত রোগ। গত বছর থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে এবং এক পর্যায়ে শ্বাস নেওয়ার জন্য সম্পূর্ণভাবে অক্সিজেন সিলিন্ডারের ওপর নির্ভরশীল হয়ে পড়েন তিনি।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
অগণিত প্রার্থনা, আধুনিক চিকিৎসা এবং শেষ পর্যন্ত ফুসফুস প্রতিস্থাপন—সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রশ্মি লীলা আর বেঁচে রইলেন না। গত ১৬ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ সাত বছর ধরে রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছিলেন কন্নড় টেলিভিশনের এই পরিচিত মুখ। সময়ের সঙ্গে সেই রোগ জটিল আকার ধারণ করে পালমোনারি ফাইব্রোসিসে রূপ নেয়, যা একটি গুরুতর ফুসফুসজনিত রোগ। গত বছর থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে এবং এক পর্যায়ে শ্বাস নেওয়ার জন্য সম্পূর্ণভাবে অক্সিজেন সিলিন্ডারের ওপর নির্ভরশীল হয়ে পড়েন তিনি।

চিকিৎসকদের মতে, ফুসফুস প্রতিস্থাপনই ছিল একমাত্র উপায়। ব্যয়বহুল এই অস্ত্রোপচারের জন্য গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে সহায়তার আবেদন জানান রশ্মি। সহকর্মী ও ভক্তদের সহযোগিতায় প্রায় ১৯ লাখ রুপি সংগ্রহ করা সম্ভব হয়। চার সপ্তাহ আগে তাঁর ফুসফুস প্রতিস্থাপনের অস্ত্রোপচার সম্পন্ন হলেও শেষ পর্যন্ত আর তাকে বাঁচানো যায়নি।

রশ্মির স্বামী সরাকি মঞ্জু ফেসবুকে এক পোস্টে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, অসংখ্য মানুষের প্রার্থনা সত্ত্বেও রশ্মিকে আর ফেরানো সম্ভব হয়নি।

দীর্ঘ অসুস্থতার মাঝেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন এই অভিনেত্রী। নিয়মিত নিজের শারীরিক অবস্থার খবর জানিয়ে অনুরাগীদের পাশে রাখতেন তিনি। রশ্মির অকাল প্রয়াণে কন্নড় টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। এক লড়াকু শিল্পীর বিদায়ে স্তব্ধ সহকর্মী ও ভক্তরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর