শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

হাতিরঝিলে গ্রেফতার হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। স্ত্রী রিয়া মনি দায়ের করা মামলার পর আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির ভিত্তিতেই তাকে আটক করা হয়। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি। দুপুরে থানায় উপস্থিত হয়ে রিয়া মনি বলেন, 'হিরো আলমকে পুলিশ ধরে এনেছে। এখন চালানের প্রক্রিয়া চলছে। শিগগিরই তাকে আদালতে পাঠানো হবে।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। স্ত্রী রিয়া মনি দায়ের করা মামলার পর আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির ভিত্তিতেই তাকে আটক করা হয়।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি।

দুপুরে থানায় উপস্থিত হয়ে রিয়া মনি বলেন, 'হিরো আলমকে পুলিশ ধরে এনেছে। এখন চালানের প্রক্রিয়া চলছে। শিগগিরই তাকে আদালতে পাঠানো হবে।'

গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলম ও মামলার এক নম্বর আসামি আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে জামিনের শর্ত ভঙ্গ করেছেন। বাদীপক্ষের আবেদন শুনে আদালত তাদের জামিন বাতিল করেন।

মামলার নথি অনুযায়ী, দাম্পত্য কলহের জেরে হিরো আলম স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। পরে গত ২১ জুন সমঝোতার কথা বলে হাতিরঝিল এলাকার একটি বাসায় ডেকে নেন। সেখানে হিরো আলমসহ ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি রিয়া মনি ও তার পরিবারকে গালাগাল ও হুমকি দেন।

অভিযোগে আরও বলা হয়, তারা বাদীর বাসায় ঢুকে তাকে লাঠি দিয়ে মারধর করেন এবং রিয়া মনির গলায় থাকা দেড় ভরি সোনার চেইন ছিনিয়ে নেন।

ঘটনার দু’দিন পর, ২৩ জুন, রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আজ মূল আসামি হিরো আলমকে গ্রেফতার করল পুলিশ।

সদ্য সংবাদ/এমটি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর