শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বানসালিকে বিয়ে করতে চেয়েছিলেন দীপিকা!

বর্তমানে রণবীর সিংয়ের সঙ্গে সুখের দাম্পত্য জীবন কাটাচ্ছেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। ভালোবাসার বিয়ে, সংসার ও সন্তানের মা হওয়া—সব মিলিয়ে তাঁর জীবন এখন পরিপূর্ণ। তবে এক সময় প্রকাশ্যে দেওয়া দীপিকার একটি মন্তব্য ঘিরে সম্প্রতি আবারও আলোচনা শুরু হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

বর্তমানে রণবীর সিংয়ের সঙ্গে সুখের দাম্পত্য জীবন কাটাচ্ছেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। ভালোবাসার বিয়ে, সংসার ও সন্তানের মা হওয়া—সব মিলিয়ে তাঁর জীবন এখন পরিপূর্ণ। তবে এক সময় প্রকাশ্যে দেওয়া দীপিকার একটি মন্তব্য ঘিরে সম্প্রতি আবারও আলোচনা শুরু হয়েছে।

‘পদ্মাবত’ মুক্তির আগে সালমান খানের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এ অতিথি হয়ে হাজির হয়েছিলেন দীপিকা। অনুষ্ঠানটির প্রশ্নোত্তর পর্বে সালমান খান মজার ছলে জানতে চান, বন্ধ লিফটে কার সঙ্গে আটকে পড়তে চান তিনি। উত্তরে দীপিকা বলেন, সালমান খানের সঙ্গেই। তখন রসিকতা করে সালমান বলেন, তিনিও নিজের সঙ্গেই বন্ধ লিফটে আটকে পড়তে চান।

এরপর সালমান তিনটি অপশন দিয়ে প্রশ্ন করেন—কাকে ভালোবাসবেন, কাকে বিয়ে করবেন আর কাকে হত্যা করবেন—এই তিনটির মধ্যে রণবীর সিং, শাহিদ কাপুর ও পরিচালক সঞ্জয়লীলা বানসালির নাম বেছে নিতে হবে। হাসতে হাসতেই দীপিকা বলেন, তিনি প্রেম করবেন রণবীর সিংয়ের সঙ্গে, বিয়ে করবেন সঞ্জয়লীলা বানসালিকে এবং ‘হত্যা’ করবেন শাহিদ কাপুরকে।

সে সময় রণবীর সিং ও দীপিকার প্রেমের গুঞ্জন ছিল আলোচনার শীর্ষে, আর শাহিদ কাপুর তখন বিবাহিত ছিলেন। ফলে মন্তব্যটি যে নিছক রসিকতার অংশ ছিল, তা তখনই স্পষ্ট হয়ে যায়। তবে বিয়ের জন্য পরিচালকের নাম বেছে নেওয়ায় মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসেন দীপিকা।

সম্প্রতি সেই অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আবার ভাইরাল হয়েছে। সমালোচনার বদলে বেশিরভাগ অনুরাগীই বিষয়টিকে হালকা মেজাজের রসিকতা হিসেবেই দেখছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে রণবীর সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা পাডুকোন। ২০২৪ সালে তাঁদের কন্যাসন্তানের জন্ম হয়। আর গত দীপাবলিতে প্রথমবারের মতো প্রকাশ্যে মেয়ের মুখ দেখান এই তারকা দম্পতি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর