শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

২২ বছরেই থেমে গেল অভিনেত্রীর সঞ্চিতার জীবন

আচোলে থানার সহকারী পুলিশ পরিদর্শক বিনোদ বাঘ ভারতীয় গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে নিজের শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন সঞ্চিতা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
না ফেরার দেশে পাড়ি জমালেন তরুণ অভিনেত্রী সঞ্চিতা উগালে। রোববার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের নালাসোপাড়ায় নিজ বাসভবন থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২২ বছর। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন।

আচোলে থানার সহকারী পুলিশ পরিদর্শক বিনোদ বাঘ ভারতীয় গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে নিজের শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন সঞ্চিতা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। অভিনেত্রীর বাবা মচ্ছিন্দ্র উগালের অভিযোগের ভিত্তিতে ১৫ জুন একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।

মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সঞ্চিতার সর্বশেষ প্রকাশিত ভিডিওটিও অনুরাগীদের দৃষ্টি কেড়েছে। শনিবার প্রকাশ করা ওই ভিডিওতে তাঁকে বেশ প্রাণবন্ত ও হাসিখুশি দেখা যায়। একটি জনপ্রিয় গানের সঙ্গে নাচতেও দেখা গিয়েছিল তাঁকে। সেই ভিডিওর মন্তব্যের ঘর এখন শোকবার্তায় ভরে উঠেছে। অনেকেই জানতে চাইছেন, ঠিক কী ঘটেছিল! ভিডিওটি প্রকাশের প্রায় ১৮ ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যুর খবর সামনে আসে।

অল্প সময়ের মধ্যেই টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটি মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছিলেন সঞ্চিতা উগালে। ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে দিয়া ট্যান্ডন চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের নজর কাড়েন। পাশাপাশি ‘ওয়াগলে কি দুনিয়া’ ধারাবাহিকে রুচিতা চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হন।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করেছেন তিনি। ‘ছাবা’ চলচ্চিত্রে ভিকি কৌশল অভিনীত চরিত্রের সঙ্গে সংশ্লিষ্ট তারা রানির কনিষ্ঠ বয়সের ভূমিকায় দেখা গিয়েছিল সঞ্চিতাকে। সূত্র: এনডিটিভি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর