শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

যশোরের বাঘারপাড়ায় বিএনপির দুই পক্ষের পাল্টা কর্মসূচি: প্রশাসনের ১৪৪ ধারা জারি

যশোরের বাঘারপাড়া উপজেলায় রাজনৈতিক উত্তেজনা নিরসনে ও জননিরাপত্তা রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা ১৪৪ ধারা আজ বিকেল সাড়ে ৩টায় শেষ হয়েছে। একই স্থানে বিএনপির দুই পক্ষ সমাবেশ ডাকায় সংঘর্ষের আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার এই আদেশ জারি করেছিলেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
যশোরের বাঘারপাড়া উপজেলায় রাজনৈতিক উত্তেজনা নিরসনে ও জননিরাপত্তা রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা ১৪৪ ধারা আজ বিকেল সাড়ে ৩টায় শেষ হয়েছে।

একই স্থানে বিএনপির দুই পক্ষ সমাবেশ ডাকায় সংঘর্ষের আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার এই আদেশ জারি করেছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, বাঘারপাড়া পৌরসভার স্বর্ণপট্টি মোড় থেকে চৌরাস্তাসহ তৎসংলগ্ন এলাকা এবং উপজেলা মোড় ও এর আশপাশে সব ধরনের সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত এবং মাইক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার জানান, একই স্থানে দুই পক্ষ কর্মসূচি ঘোষণা করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট এলাকায় এই জরুরি অবস্থা জারি করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং এখন পর্যন্ত কোনো বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

সদ্য সংবাদ/ইমরান হোসেন রাজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর