শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ত্রিশালে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

ময়মনসিংহ–৭ (ত্রিশাল) আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের চমক ও নাটকীয়তা দেখা দিয়েছে। হলফনামায় তথ্য গোপন ও নানা অসঙ্গতির অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনসহ একই দিনে মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার, ৩ জানুয়ারি বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, হলফনামায় মামলার সংখ্যা কম দেখানোর কারণে বিএনপি প্রার্থী ডা. মাহবুবুর রহমানের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

ময়মনসিংহ–৭ (ত্রিশাল) আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের চমক ও নাটকীয়তা দেখা দিয়েছে। হলফনামায় তথ্য গোপন ও নানা অসঙ্গতির অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনসহ একই দিনে মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার, ৩ জানুয়ারি বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, হলফনামায় মামলার সংখ্যা কম দেখানোর কারণে বিএনপি প্রার্থী ডা. মাহবুবুর রহমানের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীদের জমা দেওয়া হলফনামার পাশাপাশি পুলিশের একটি প্রতিবেদনও যাচাই করা হয়। যাচাই-বাছাইয়ের সময় জেলা পুলিশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। হলফনামার তথ্যের সঙ্গে পুলিশ প্রতিবেদনের অমিল পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাঁদের মনোনয়ন বাতিল হয়েছে, তাঁরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন বলেও তিনি জানান।

মনোনয়ন বাতিলের ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন সচিবালয়ের পরিপত্র ৭-এ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে অনেক আগে নিষ্পত্তি হওয়া মামলার তথ্য উল্লেখ না থাকলে মনোনয়নপত্র বাতিল করা যাবে না। তাঁর ভাষায়, অত্যন্ত ঠুনকো ও অযৌক্তিক কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে, যা পুরো নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।

এদিন যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনোয়ার সাদাত, মো. জয়নাল আবেদীন ও আবুল মুনসুর, খেলাফত মজলিসের প্রার্থী মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল কুদ্দুস।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর