শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

টিকিট চাওয়ায় চালককে গরুর মতো পিটিয়েছেন এএসপি

এর আগে ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে সাপাহার থেকে রাজশাহীগামী হিমাচল পরিবহনের একটি বাসে ধানসুরা যাওয়ার পথে বাসচালক ও সুপারভাইজারের সঙ্গে তর্কে জড়ান শ্যামলী রানী বর্মণের স্বামী জয়ন্ত বর্মণ। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, টিকিট না থাকায় জয়ন্ত বর্মণ যে সিটে বসেছিলেন, সেখান থেকে উঠে যেতে অনুরোধ করেন সুপারভাইজার সিয়াম। এ সময় তিনি নিজেকে সার্কেল এসপির স্বামী পরিচয় দিয়ে হুমকি দেন এবং একপর্যায়ে চালকের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়ান। ধানসুরায় নামার আগে চালক ও সুপারভাইজারকে দেখে নেওয়ার হুমকি দিয়েই বাস থেকে নেমে যান তিনি।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

টিকিটবিহীন যাত্রাকে কেন্দ্র করে তর্কের জেরে এক বাসচালককে ডেকে নিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে নওগাঁর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) শ্যামলী রানী বর্মণের বিরুদ্ধে। রোববার ৪ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে সাপাহার সার্কেল কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

এর আগে ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে সাপাহার থেকে রাজশাহীগামী হিমাচল পরিবহনের একটি বাসে ধানসুরা যাওয়ার পথে বাসচালক ও সুপারভাইজারের সঙ্গে তর্কে জড়ান শ্যামলী রানী বর্মণের স্বামী জয়ন্ত বর্মণ। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, টিকিট না থাকায় জয়ন্ত বর্মণ যে সিটে বসেছিলেন, সেখান থেকে উঠে যেতে অনুরোধ করেন সুপারভাইজার সিয়াম। এ সময় তিনি নিজেকে সার্কেল এসপির স্বামী পরিচয় দিয়ে হুমকি দেন এবং একপর্যায়ে চালকের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়ান। ধানসুরায় নামার আগে চালক ও সুপারভাইজারকে দেখে নেওয়ার হুমকি দিয়েই বাস থেকে নেমে যান তিনি।

পরে রাত ১০টার দিকে বাসটি পুনরায় সাপাহারে ফিরলে চালক বাদলকে বাসস্ট্যান্ড থেকে সার্কেল অফিসে ডেকে নেওয়া হয় বলে অভিযোগ। সেখানে পৌঁছানোর পর শ্যামলী রানী বর্মণ তাঁর ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়ে প্রথমে বাদলের পেটে লাথি মারেন বলে অভিযোগ করা হয়েছে। এরপর স্বামী জয়ন্ত বর্মণ তাকে বেধড়ক মারধর করেন। পরে শ্যামলী রানী বর্মণের নির্দেশে তাঁর দেহরক্ষী আনন্দ বর্মণ এসএস পাইপ দিয়ে চালককে মারধর করলে তিনি গুরুতর আহত হন। জ্ঞান হারালে সাপাহারের কোনো হাসপাতালে চিকিৎসা না নেওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরদিন সোমবার ৫ জানুয়ারি দুপুরে রাজশাহীতে ফিরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন বাসচালক বাদল।

ভুক্তভোগী বাদল অভিযোগ করে বলেন, এএসপি ও তাঁর স্বামী তাকে অফিসে ডেকে নিয়ে নির্মমভাবে মারধর করেছেন এবং শরীরের সংবেদনশীল স্থানে আঘাত করেছেন। তিনি বলেন, শ্যামলী রানী বর্মণ তাঁর দেহরক্ষীকে হাত-পা ভেঙে দেওয়ার নির্দেশ দেন, এরপর এসএস পাইপ দিয়ে তাকে পেটানো হয়।

সেদিনের বাসযাত্রী নাসির ও সজীব বলেন, একজন শিক্ষিত মানুষ হয়েও জয়ন্ত বর্মণের আচরণ ছিল অগ্রহণযোগ্য। ক্ষমতার প্রভাব দেখিয়ে তিনি খুব খারাপ আচরণ করেন এবং বারবার চালক ও সুপারভাইজারকে হুমকি দেন। বাসের ভেতর পরিস্থিতি এমন ছিল যে যেকোনো সময় সহিংসতা ঘটতে পারত।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিনিয়র সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মণ বলেন, রাতে চালক ও সুপারভাইজারকে অফিসে ডাকা হয়েছিল। চালক এসে ক্ষমা চাইলেও সুপারভাইজার আসেনি। পরে মালিক সমিতির সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হয়েছে। তিনি মারধরের অভিযোগ অস্বীকার করেন।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার কাউকে মারধর করেছেন—এমন তথ্য তাদের জানা নেই। তিনি দাবি করেন, একজন শ্রমিক নেতা এ বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন। তবে কেউ যদি মারধরের শিকার হয়ে থাকেন, তাহলে অভিযোগ দায়ের করতে পারবেন বলেও তিনি জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর