শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডের সেই গলাকাটা শিশুটির সঙ্গে কী হয়েছিল?

পুলিশ জানায়, শিশুটিকে চকলেট কিনে দেওয়ার এবং বেড়াতে নেওয়ার প্রলোভনে বাড়ি থেকে বের করে আনে অভিযুক্ত বাবু শেখ। তারপর বাসে করে প্রথমে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে শিশুটিকে গহীন জঙ্গলে নিয়ে যায়। সেখানে প্রথমে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। শিশুটি চিৎকার করার চেষ্টা করলে বাবু শেখ তাকে চাকু দিয়ে আঘাত করে এবং আহত অবস্থায় ফেলে চলে যায়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বাসনালী কেটে হত্যাচেষ্টার শিকার হওয়া শিশু মেয়েটি মারা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং মূল অভিযুক্ত বাবু শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সুপার নাজির আহমেদ খাঁন এক সংবাদ সম্মেলনে বলেন, 'সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তারা মূল অভিযুক্ত বাবু শেখকে গ্রেপ্তার করা হয়েছে। বাবু শেখের স্থায়ী ঠিকানা গাইবান্ধা জেলায়। তিনি নিহত শিশুর বাড়ির পাশে ভাড়া থাকতেন। নিহত শিশুর বাবার সঙ্গে অভিযুক্তের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল।'

পুলিশ জানায়, শিশুটিকে চকলেট কিনে দেওয়ার এবং বেড়াতে নেওয়ার প্রলোভনে বাড়ি থেকে বের করে আনে অভিযুক্ত বাবু শেখ। তারপর বাসে করে প্রথমে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে শিশুটিকে গহীন জঙ্গলে নিয়ে যায়। সেখানে প্রথমে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। শিশুটি চিৎকার করার চেষ্টা করলে বাবু শেখ তাকে চাকু দিয়ে আঘাত করে এবং আহত অবস্থায় ফেলে চলে যায়।

পুলিশ, শিশুটির চাচা ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বাসা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে, যেখানে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গিয়েছিল, সেটি ভূমি থেকে প্রায় এক হাজার ফুট উঁচু পাহাড়ি এলাকা।

সীতাকুণ্ড থানার ওসি বলেন, 'আমাদের আরেকটু সময় দিন। আমরা জড়িত সবাইকেই চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারব আশা করছি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর