শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জে পুকুর খননে মিলল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা-এ পুকুর খননের সময় প্রাচীন কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া মধ্যপাড়া (বড় আনদার) এলাকায় পুকুর সংস্কারের কাজ চলাকালে মূর্তিটি উদ্ধার করা হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা-এ পুকুর খননের সময় প্রাচীন কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া মধ্যপাড়া (বড় আনদার) এলাকায় পুকুর সংস্কারের কাজ চলাকালে মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুর খননের সময় এক্সাভেটর (ভেকু) মেশিনের বাকেটে হঠাৎ করেই মূর্তিটি উঠে আসে। পরে শ্রমিকরা বিষয়টি স্থানীয়দের জানালে মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে। আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

উদ্ধার হওয়া মূর্তিটি কষ্টিপাথরের তৈরি এবং দেখতে অত্যন্ত প্রাচীন ও শৈল্পিক। স্থানীয়দের ধারণা, এটি কোনো প্রাচীন মন্দির বা ধর্মীয় স্থাপনার অংশ হতে পারে, যা দীর্ঘদিন ধরে মাটির নিচে চাপা ছিল।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে মূর্তিটি উদ্ধার করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মূর্তিটির প্রকৃত বয়স ও ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণে বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হবে।

এ ঘটনায় পুরো এলাকায় উৎসাহ ও কৌতূহল তৈরি হয়েছে। সিরাজগঞ্জ জেলা-এর স্থানীয়রা মূর্তিটির ইতিহাস জানতে আগ্রহ প্রকাশ করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর