শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সিলেটে বাউল গানের আসরে হামলা, মামলা নিচ্ছে না পুলিশ

ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হামলাকারীরা মঞ্চে থাকা বাদ্যযন্ত্র, সাউন্ড সিস্টেম এবং দর্শকদের বসার চেয়ার ভেঙে ফেলে। আকস্মিক এ হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, ফলে আয়োজক ও দর্শনার্থীরা দ্রুত স্থান ত্যাগ করেন। এতে পুরো অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। পরে হামলাকারীরা মিছিল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আয়োজকদের দাবি, প্রায় এক শতাব্দী ধরে ইব্রাহিম শাহ মাজারকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ে এ বাউল গানের আসর অনুষ্ঠিত হয়ে আসছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাউল গানের একটি ঐতিহ্যবাহী আসরে হামলার ঘটনা ঘটেছে। হামলার দুই দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। তবে বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
 
রোববার  (২২ মার্চ) রাতে উপজেলার শ্রীপুর গ্রামের ইব্রাহিম শাহ মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এদিন সেখানে চলছিল তিন দিনব্যাপী বাউল গানের আসরের দ্বিতীয় দিনের আয়োজন।
 
পরদিন (২৩ মার্চ) সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি লাঠিসোটা নিয়ে ‘নারায়ে তকবির’, ‘আল্লাহু আকবর’ এবং ‘ইসলামের শত্রুরা হুশিয়ার’ স্লোগান দিতে দিতে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায়।
 
ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হামলাকারীরা মঞ্চে থাকা বাদ্যযন্ত্র, সাউন্ড সিস্টেম এবং দর্শকদের বসার চেয়ার ভেঙে ফেলে। আকস্মিক এ হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, ফলে আয়োজক ও দর্শনার্থীরা দ্রুত স্থান ত্যাগ করেন। এতে পুরো অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। পরে হামলাকারীরা মিছিল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
 
আয়োজকদের দাবি, প্রায় এক শতাব্দী ধরে ইব্রাহিম শাহ মাজারকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ে এ বাউল গানের আসর অনুষ্ঠিত হয়ে আসছে। এতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও দর্শনার্থীরা অংশ নেন। এবারের আয়োজনও সেই ধারাবাহিকতার অংশ ছিল।
 
মাজারের খাদেম দুদু মিয়া অভিযোগ করে বলেন, কোনো পূর্ব ঘোষণা বা আপত্তি ছাড়াই এক ব্যক্তি তার সহযোগীদের নিয়ে এসে হামলা চালায়। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর পাশের একটি মসজিদের জানালার কাচ ভেঙে মাজারের ভক্তদের ওপর দোষ চাপানোর চেষ্টা করা হয়েছে।
 
তবে পুলিশের বক্তব্য কিছুটা ভিন্ন। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, মূলত উচ্চ শব্দে গান বাজানোর কারণে স্থানীয়দের মধ্যে বিরক্তি সৃষ্টি হয়েছিল। এর জের ধরেই কিছু লোক এসে অনুষ্ঠান বন্ধ করে দেয়। তিনি বলেন, ঘটনাটি মাজারের ভেতরে নয়, বরং গ্রামের পাশে নির্মিত একটি অস্থায়ী মঞ্চে ঘটেছে।
 
পুলিশ জানায়, ঘটনার পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি এবং আয়োজকরাও মামলা করতে আগ্রহ দেখাননি। উভয় পক্ষ নিজেদের ভুল স্বীকার করে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছে বলেও জানায় পুলিশ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর