নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির চাপায় আয়েশা আক্তার (২২) নামে এক মোটরসাইকেল আরোহী তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সেই মোটরসাইকেলের চালক খালেদ হোসেন (২৭) নামে এক যুবক।
বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় এ
দুর্ঘটনা ঘটে।
নিহত
আয়েশা আক্তার পিরোজপুর জেলার মঠবাড়িয়ার উত্তর তাপালবাড়িয়া গ্রামের মো. জাকির
হোসেনের মেয়ে। আহত খালেদ হোসেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি মুজিববাগ এলাকার হাসান আলীর
ছেলে।
আহত
খালেদ জানান, তিনি ও আয়েশা মোটরসাইকেলে করে সোনারগাঁও থেকে পঞ্চবটীর দিকে
যাচ্ছিলেন। মৌচাক এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্যাংক লরি
তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন। মুহূর্তেই লরিটি
আয়েশাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিমরাইল
হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান বলেন,দ্রুতগতির একটি ট্যাংক লরি
মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে আরোহী তরুণী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে আমরা
ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও লরিটি জব্দ করেছি। তবে লরিচালক
দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, আহত যুবক খালেদকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে
ভর্তি করেছেন। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল
ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লরি ও মোটরসাইকেল সরিয়ে নিলে যান চলাচল
স্বাভাবিক হয়।