শিক্ষার্থীদের মাঝে স্কুল সু, ক্রীড়া সামগ্রী ও গাছ বিতণ করেন জেলা প্রশাসক
শিক্ষার্থীদের মাঝে স্কুল সু, ক্রীড়া সামগ্রী ও গাছ বিতণ করেন জেলা প্রশাসক
A
Admin
নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬৬নং শাসনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে স্কুল সু, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা যেভাবে নানা প্রতিকূলতা সত্ত্বেও মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছ, তা সত্যিই প্রশংসনীয়। তোমাদের নিষ্ঠা ও প্রচেষ্টাই হবে আগামীর বাংলাদেশ গঠনের মূল শক্তি। আমরা শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে চাই।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও আচরণ গঠনের বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার দায়িত্ব আমাদের শিক্ষকদের। তোমরা যে আদর্শে বড় হচ্ছো, ভবিষ্যতে সেই আদর্শই সমাজে ছড়িয়ে পড়বে। তাই শিক্ষকদের উচিত আদর্শ দিয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাফর সাদিক চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মোসাম্মত জাহানারা খানম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি), সিদ্ধিরগঞ্জ সার্কেল দেবযানী কর, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছবি রানী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে স্কুল সু, ক্রীড়া সামগ্রী এবং একটি করে গাছের চারা তুলে দেন। পরে তিনি নিজ হাতে বিদ্যালয় মাঠে একটি সফেদার চারা রোপণ করেন, যা শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণের প্রতি উৎসাহ জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই বিভাগের আরও খবর
আরজুকে আহবায়ক ও জহিরুলকে সদস্য সচিব করে নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র আহ্বায়ক কমিটি গঠন
২৫ জুলাই, ২০২৬
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলভ
২৫ জুলাই, ২০২৬
সিদ্ধিরগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৫ জুলাই, ২০২৬
ট্যুরিস্ট বাসে ডিজিটাল নিবন্ধন চালু রাঙ্গামাটিতে
২৫ জুলাই, ২০২৬
জামালপুরে দুই ইট ভাটার চিমনি ধ্বংস; পাঁচ লক্ষ টাকা জরিমানা, আটক ২
২৫ জুলাই, ২০২৬
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
-
আরজুকে আহবায়ক ও জহিরুলকে সদস্য সচিব করে নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র আহ্বায়ক কমিটি গঠন
-
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলভ
-
সিদ্ধিরগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
ট্যুরিস্ট বাসে ডিজিটাল নিবন্ধন চালু রাঙ্গামাটিতে
-
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বায়োইনফরমেটিক্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
-
জামালপুরে দুই ইট ভাটার চিমনি ধ্বংস; পাঁচ লক্ষ টাকা জরিমানা, আটক ২
-
গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় জিয়াউল করিম মোড়ল রিফাত
-
বেনাপোলে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
-
নিখোঁজের দুই মাস পর খোঁজ মিলল ষষ্ঠী চন্দ্রের
-
পেনাল্টি মিস লিওনেল মেসির