শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জামালপুরে পরীক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’, ‘তুমি কে, আমি কে? ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ এবং ‘আমরা কেন পানিতে, শিক্ষামন্ত্রী কেন এসিতে’সহ বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, চলমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে এইচএসসি পরীক্ষা স্থগিত করা উচিত ছিল। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, শিক্ষামন্ত্রী শুধু পরীক্ষা সংস্কারের কথা বলছেন। অথচ দেশের অনেক এলাকা বন্যাকবলিত থাকায় শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পরীক্ষা দিচ্ছে। এমন পরিস্থিতিতে তাঁর মন্তব্য শিক্ষার্থীদের কষ্ট আরও বাড়িয়েছে এবং তাঁর সিদ্ধান্তগুলো শিক্ষার্থীবান্ধব নয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ এবং তাঁর পদত্যাগের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের ফৌজদারি মোড় এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে সড়কে অবস্থান নেন। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’, ‘তুমি কে, আমি কে? ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ এবং ‘আমরা কেন পানিতে, শিক্ষামন্ত্রী কেন এসিতে’সহ বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, চলমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে এইচএসসি পরীক্ষা স্থগিত করা উচিত ছিল।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, শিক্ষামন্ত্রী শুধু পরীক্ষা সংস্কারের কথা বলছেন। অথচ দেশের অনেক এলাকা বন্যাকবলিত থাকায় শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পরীক্ষা দিচ্ছে। এমন পরিস্থিতিতে তাঁর মন্তব্য শিক্ষার্থীদের কষ্ট আরও বাড়িয়েছে এবং তাঁর সিদ্ধান্তগুলো শিক্ষার্থীবান্ধব নয়।

আরেক শিক্ষার্থী বলেন, শিক্ষামন্ত্রী পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই পরীক্ষায় অংশ নিতে হয়েছে।

প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষার্থীদের স্বার্থ ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর