শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রমজানে বাজারে কড়াকড়ি, সরাসরি তদারকিতে এমপি মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-০৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান। আজ (২৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালেদ বিন মনসুর এবং বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌর বাজারে সরাসরি অভিযান পরিচালনা করেন। বাজারের মুদি দোকান, কাঁচাবাজার, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ঘুরে ঘুরে মূল্যতালিকা যাচাই, ক্রয়-বিক্রয়ের রসিদ পরীক্ষা এবং পণ্যের মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-০৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান।

আজ (২৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালেদ বিন মনসুর এবং বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌর বাজারে সরাসরি অভিযান পরিচালনা করেন। বাজারের মুদি দোকান, কাঁচাবাজার, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ঘুরে ঘুরে মূল্যতালিকা যাচাই, ক্রয়-বিক্রয়ের রসিদ পরীক্ষা এবং পণ্যের মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

অভিযান চলাকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করা হয়। এতে বাজারজুড়ে তাৎক্ষণিক প্রভাব পড়ে এবং অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে সতর্কতা সৃষ্টি হয়।

এডভোকেট আব্দুল মান্নান বলেন, 'রমজান সংযম ও সহমর্মিতার মাস। এ সময় কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের সমন্বয়ে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে।'

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক পৌর কমিশনার মলাই মিয়া, সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশ্রাফ হোসেন রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ ইদ্রিস, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, উপজেলা সাবেক ছাত্রদল সভাপতি কাজী সুমনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর