শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা কিশোরগঞ্জের রিয়াদ নিহত, পরিবারে মাতম

দেড় বছর আগে চাকরির সুযোগে রাশিয়ায় গিয়েছিলেন কিশোরগঞ্জের যুবক মো. রিয়াদ রশিদ (২৮)। তবে দালাল চক্রের প্রতারণায় পড়ে তাকে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে হয়। পরে ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত রিয়াদ রশিদ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদের ছেলে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
দেড় বছর আগে চাকরির সুযোগে রাশিয়ায় গিয়েছিলেন কিশোরগঞ্জের যুবক মো. রিয়াদ রশিদ (২৮)। তবে দালাল চক্রের প্রতারণায় পড়ে তাকে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে হয়। পরে ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত রিয়াদ রশিদ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালের অক্টোবরে একটি কোম্পানির চাকরির প্রলোভনে তিনি রাশিয়ায় যান। পরে সেখানে গিয়ে কাজ না পেয়ে দালাল চক্রের মাধ্যমে গত ৭ এপ্রিল রুশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। তার ব্যাচ নম্বর ছিল ৭৩৫।

পরিবার জানায়, সর্বশেষ ২৮ এপ্রিল রিয়াদের সঙ্গে কথা হয়। এরপর ২৯ এপ্রিল রাত পর্যন্ত তাকে অনলাইনে দেখা গেলেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরবর্তীতে ২ মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় রিয়াদসহ দুজন বাংলাদেশি ও একজন নাইজেরিয়ান সেনা নিহত হন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হন।

আহতদের একজন নরসিংদীর লিমন দত্ত, যিনি একই ইউনিটে কর্মরত ছিলেন, শুক্রবার সন্ধ্যায় পরিবারের কাছে রিয়াদের মৃত্যুর খবর জানান। তিনি নিজেও হামলায় একটি পা হারিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহতের চাচাতো ভাই জহিরুল ইসলাম বলেন, রিয়াদের লাশের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। এ অবস্থায় পরিবার চরম অনিশ্চয়তায় রয়েছে।

রিয়াদের বাবা আব্দুর রশিদ বলেন, সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি তাকে জানানো হয়নি। জানলে তিনি কখনোই ছেলেকে যুদ্ধে যেতে দিতেন না।

স্থানীয় আবু সাদাৎ মো. সায়েম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারকে সহায়তা করতে সরকারি সহযোগিতার বিষয়টি তিনি বিবেচনায় রাখবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর