শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের নির্দেশ দিলেন রাজৈরে উপদেষ্টা আদিলুর রহমান খান

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকির অংশ হিসেবে এখানে এসেছি। এ সময় রাজৈর ও মাদারীপুরের কয়েকটি প্রত্নতাত্ত্বিক স্থাপনার বর্তমান অবস্থা পরিদর্শন করেছি। এগুলো যেন সঠিকভাবে সংরক্ষণ করা হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন এখানে সক্রিয় রয়েছে। জেলা প্রশাসক উপস্থিত আছেন, এলজিআরডি সচিবও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। ইনশাআল্লাহ, কাজগুলো সম্পন্ন হবে।”

A
Admin
২৫ জুলাই, ২০২৬

মাদারীপুরের রাজৈরে অবস্থিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজৈর উপজেলার খালিয়া রাজারাম মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনা দেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকির অংশ হিসেবে এখানে এসেছি। এ সময় রাজৈর ও মাদারীপুরের কয়েকটি প্রত্নতাত্ত্বিক স্থাপনার বর্তমান অবস্থা পরিদর্শন করেছি। এগুলো যেন সঠিকভাবে সংরক্ষণ করা হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন এখানে সক্রিয় রয়েছে। জেলা প্রশাসক উপস্থিত আছেন, এলজিআরডি সচিবও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। ইনশাআল্লাহ, কাজগুলো সম্পন্ন হবে।”

তিনি আরও বলেন, “স্থানীয় জনগণের সহযোগিতা পেলে সরকারের চলমান কার্যক্রমগুলো বাস্তবায়ন আরও সহজ হবে।”

এ সময় উপস্থিত ছিলেন এলজিআরডি সচিব মাকসুদুল আলম, মাদারীপুরের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফাতেমা আজরিন তন্বী, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে উপদেষ্টা খালিয়া ইউনিয়ন পরিষদের ভূমি অফিস ও কদমবাড়ি ইউনিয়ন ভূমি অফিস ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলো সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর