শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

প্রকৃত সাংবাদিকদের জন্য সুসংবাদ, অপসাংবাদিকদের জন্য দুঃসংবাদ আসছে: এমপি মান্নান

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান নামধারী অপসাংবাদিকদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, প্রকৃত সাংবাদিকদের জন্য সুসংবাদ এবং অপসাংবাদিকদের জন্য দুঃসংবাদ আসছে। সাংবাদিকতার নামে ভয়ভীতি প্রদর্শন ও অপব্যবহার নবীনগরে আর চলতে দেওয়া হবে না।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান নামধারী অপসাংবাদিকদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, প্রকৃত সাংবাদিকদের জন্য সুসংবাদ এবং অপসাংবাদিকদের জন্য দুঃসংবাদ আসছে। সাংবাদিকতার নামে ভয়ভীতি প্রদর্শন ও অপব্যবহার নবীনগরে আর চলতে দেওয়া হবে না।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাবে আয়োজিত ঈদ-উত্তর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংসদ আব্দুল মান্নান আরও বলেন, রাজনীতির মধ্যে যেমন গ্রুপিং রয়েছে, তেমনি সাংবাদিকদের মধ্যেও গ্রুপিং রয়েছে। তিনি সাংবাদিকদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সুবিধা-অসুবিধায় আমি সবসময় পাশে আছি। তবে সাংবাদিকতার নামে অনিয়ম বা অপব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”

অপসাংবাদিকতার বিষয়ে কঠোর সমালোচনা করে তিনি বলেন, “অনেক সরকারি কর্মকর্তা এসব নামধারী অপসাংবাদিকদের কারণে ঠিকভাবে কাজ করতে পারেন না। তারা একটি কার্ড দেখিয়ে কয়েকটি ছবি তুলে ভয় দেখায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এসব কর্মকাণ্ড চলবে না।”

তিনি আরও বলেন, “আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি তা সততার সঙ্গে পালন করতে চাই। কিন্তু অনেক সময় পরিকল্পিতভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়। এটি কোনোভাবেই সাংবাদিকতা হতে পারে না।”

উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সাংসদ বলেন, “নবীনগর নিয়ে আমার একটি সুস্পষ্ট ভিশন রয়েছে। আমি এই উপজেলাকে আধুনিক ও উন্নত উপজেলায় পরিণত করতে চাই। নবীনগরকে যানজটমুক্ত করতে চাই, মাদক নির্মূল করতে চাই এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে চাই।”

বালুমহল প্রসঙ্গে তিনি বলেন, “আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বালুমহল বন্ধ হয়েছে এবং ভবিষ্যতেও আর চালু হবে না। এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন।”

এ সময় নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর প্রশাসক মলাই মিয়া, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু মুছা, সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর