শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, চিঠি ভাইরাল

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠনের এই নেতার চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়েছে, যা নিয়ে নানা মহলে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠনের এই নেতার চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়েছে, যা নিয়ে নানা মহলে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া চিঠিতে দেখা যায়, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মো. মিরাজুল ইসলাম। চিঠিতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের প্রশংসা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর তাঁর নেতৃত্ব দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বলেও উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, চিঠিটি গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। তবে এটি কোনো রাজনৈতিক প্যাডে নয়, ‘ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দাপ্তরিক প্যাডে লেখা হয়েছে। মো. মিরাজুল ইসলাম প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র জানায়, চিঠির মূল উদ্দেশ্য ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পিরোজপুর জেলায় চলমান ঠিকাদারি প্রকল্পগুলোর বাস্তবায়নকাল আরও এক বছর বাড়ানোর দাবি জানানো। তবে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন চিঠি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

চিঠিতে লেখা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জনগণের প্রত্যক্ষ ভোটে দুই-তৃতীয়াংশের বেশি জনসমর্থন নিয়ে বিজয়ী হয়ে তাঁর নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ায় অভিনন্দন জানানো হচ্ছে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, যুগোপযোগী নির্বাচনী ইশতেহার এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের কারণে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলেও এতে উল্লেখ করা হয়। একই সঙ্গে বলা হয়েছে, জনগণ প্রধানমন্ত্রী ও তাঁর দলকে বিপুল সমর্থন দিয়েছে এবং তাঁর নেতৃত্বে দেশের মানুষ আশাবাদী হয়ে উঠেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: এনপিবি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর