শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ফতুল্লায় প্রবাসীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজাম উদ্দিন (২৫) নামে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী মনিরা বেগমকে (২১) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজাম উদ্দিন (২৫) নামে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী মনিরা বেগমকে (২১) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফতুল্লা হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিজাম উদ্দিন দিনাজপুরের খানসামা থানার আড়াজি এলাকার মৃত মনসুর আলীর ছেলে। তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই এলাকার তজুমুদ্দিনের বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতেন।

নিহতের ভাই মইনুদ্দিন জানান, দুই বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরে নিজাম স্ত্রীকে সঙ্গে নিয়ে ওই বাসায় ওঠেন। ঘটনার দিন খবর পেয়ে তিনি সেখানে গিয়ে দেখেন, বিছানায় পড়ে আছে তার ভাইয়ের নিথর দেহ, নাক-মুখ দিয়ে রক্ত ঝরছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় নিহতের স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর