শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ফরিদপুরে চাঁদা না পেয়ে বাস কাউন্টারের ম্যানেজারের ওপর হামলা

ফরিদপুরে চাঁদার টাকা না দেওয়ায় বিকাশ পরিবহন–এর একটি বাস কাউন্টারে হামলার ঘটনা ঘটেছে। হামলায় লোহার রডের আঘাতে কাউন্টারের ব্যবস্থাপক নাজির বিশ্বাস (৪৫) গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ফরিদপুরে চাঁদার টাকা না দেওয়ায় বিকাশ পরিবহন–এর একটি বাস কাউন্টারে হামলার ঘটনা ঘটেছে। হামলায় লোহার রডের আঘাতে কাউন্টারের ব্যবস্থাপক নাজির বিশ্বাস (৪৫) গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের পৌর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

আহত নাজির বিশ্বাস নড়াইলের লোহাগাড়া উপজেলার লাহুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, তিন বছর ধরে তিনি বিকাশ পরিবহনের ওই কাউন্টারে ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। প্রতিদিন দূরপাল্লার ১২টি ট্রিপ চলাচল করে। দুর্বৃত্তরা প্রতিদিন এসব ট্রিপের জন্য প্রায় ১০ হাজার টাকা চাঁদা দাবি করছিল। দেড় মাস ধরে তারা ট্রিপপ্রতি ৮টি করে সিট দাবি করে এবং প্রতি সিট বাবদ ১০০ টাকা করে টাকা চাইতে থাকে—যা দিতে তিনি অস্বীকৃতি জানান।

নাজির বিশ্বাসের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে পাঁচজন এসে এককালীন দুই লাখ টাকা দাবি করে। তিনি রাজি না হলে তারা গালাগাল দিয়ে চলে যায়। ১০–১৫ মিনিট পর তারা ফিরে এসে লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালায়। রডের আঘাতে তার মাথা ফেটে যায়। একজন রামদা দিয়ে কোপ দিতে চাইলে তিনি হাত দিয়ে ঠেকান। সহকর্মী ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তিনি জানান, হামলাকারীদের মধ্যে তিনজনকে তিনি চিনতে পেরেছেন।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর