শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ফরিদপুর-৪ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নির্বাচনী অনুসন্ধানী বিচারিক কমিটির সিভিল জজ মোহাম্মদ রুহুল আমিন স্বাক্ষরিত নোটিশে আগামী ১৩ জানুয়ারি সকাল ১০:৩০ টায় সরোয়ার হোসেনকে নিজে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আবু-জাহের বিষয়টি নিশ্চিত করে বলেন

A
Admin
২৫ জুলাই, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনকে  কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

নির্বাচনী অনুসন্ধানী বিচারিক কমিটির সিভিল জজ মোহাম্মদ রুহুল আমিন স্বাক্ষরিত নোটিশে আগামী ১৩ জানুয়ারি সকাল ১০:৩০ টায় সরোয়ার হোসেনকে নিজে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আবু-জাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধানী কমিটি। বিষয়টি আমি সন্ধ্যায় অবগত হয়েছি।”

নোটিশে উল্লেখ করা হয়েছে, সরোয়ার হোসেন এবং তার সমর্থকরা ৭ জানুয়ারি ভাঙ্গা কোর্টপাড়া এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। বিষয়টি ফেসবুক পেইজ “আলোকিত ভাঙ্গা”-তে পোস্ট হওয়া ভিডিওর মাধ্যমে নজরে আসে। ভিডিও পর্যালোচনায় দেখা গেছে, উক্ত কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর একাধিক ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ধারা লঙ্ঘন করে।

এ বিষয়ে সরোয়ার হোসেন বলেন, “আমি এখনও নোটিশ পাইনি, শুধু শুনেছি। আমি কোনো মাইকে প্রচারণা বা গণসংযোগ করি নাই এবং নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের কোনো কর্মকাণ্ডও করিনি। বিষয়টি নিয়ে লিখিত ব্যাখ্যা দেব।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর