শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ফেসবুকে স্টাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক জামায়াত নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দ্বীন ইসলাম শুভ নামের ওই নেতা বুধবার (২১ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে এ সিদ্ধান্তের কথা জানান।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক জামায়াত নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দ্বীন ইসলাম শুভ নামের ওই নেতা বুধবার (২১ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে এ সিদ্ধান্তের কথা জানান।

জানা যায়, দ্বীন ইসলাম শুভ কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিলেন। একই সঙ্গে তিনি মহিপুর সদর ইউনিয়ন জামায়াতের বাইতুলমাল বা অর্থ কমিটির দায়িত্ব পালন করছিলেন।

ফেসবুকে দেওয়া পোস্টে শুভ লেখেন, গত ৫ আগস্টের পর তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ইসলামি হুকুমত কায়েমের পক্ষে অবস্থান নেওয়া এবং সেই আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখাই ছিল তার যুক্ত হওয়ার মূল উদ্দেশ্য। তবে পরবর্তী সময়ে দলীয় পর্যায় থেকে তিনি স্পষ্ট বার্তা পান যে, ইসলামি হুকুমত প্রতিষ্ঠার বিষয়ে দলটি আন্তরিক নয়। বিষয়টি তার আদর্শ ও নৈতিক অবস্থানের সম্পূর্ণ বিপরীত হওয়ায় এসব কারণ বিবেচনা করে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতের রাজনীতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ আবদুল কাইয়ুম বলেন, ৫ আগস্টের পর অনেকেই জামায়াতের রাজনীতিতে যুক্ত হয়েছেন। তখন শুভকে প্রথমে ইউনিয়ন বাইতুলমালের দায়িত্ব দেওয়া হয় এবং পরে মহিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তবে দায়িত্ব পালনে তার নিষ্ক্রিয়তা ছিল বলে দাবি করেন তিনি। শুভর পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন উপজেলা আমির।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর