শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে একে একে মিলছে লাশ

রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটি ধীরে ধীরে টেনে তোলা হচ্ছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র ক্রেনের সাহায্যে বাসটির সামনের অর্ধেক অংশ ইতোমধ্যে পানির ওপরে তোলা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নদীর নিচে থাকা বাসটির সামনের অংশ ওপরে উঠতেই একের পর এক মরদেহ উদ্ধার করতে দেখা যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দলকে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটি ধীরে ধীরে টেনে তোলা হচ্ছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র ক্রেনের সাহায্যে বাসটির সামনের অর্ধেক অংশ ইতোমধ্যে পানির ওপরে তোলা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নদীর নিচে থাকা বাসটির সামনের অংশ ওপরে উঠতেই একের পর এক মরদেহ উদ্ধার করতে দেখা যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দলকে।

উদ্ধারকারীরা জানান, বাসটির দরজা ভেঙে গেছে। বাসের ভেতর থেকে স্কুল ব্যাগ, জুতা-স্যান্ডেল, ভ্যানিটি ব্যাগসহ বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী ভেসে উঠতে দেখা গেছে। ঘটনাস্থলে মরদেহ পরিবহনের জন্য তিনটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।

এর আগে বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটে দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের যাত্রীবাহী বাসটি নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪৫ থেকে ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। এদের মধ্যে সাতজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মরদেহগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ রাখা হয়েছে।

উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে এবং বাসের বাকি অংশ টেনে তোলার কাজ অব্যাহত আছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর