শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

পাথরঘাটায় ছেলেদের হাতে পিতা খুন, গ্রেফতার ২

বরগুনার পাথরঘাটায় ছেলেদের হাতে পিতা মোঃ মন্টু শিকদার (৬২) নামে এক ব্যক্তি খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (২২ মার্চ) সকালে আসামি দু'জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি। এর আগে গত শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তার কাঠালতলী গ্রামে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বরগুনার পাথরঘাটায় ছেলেদের হাতে পিতা মোঃ মন্টু শিকদার (৬২) নামে এক ব্যক্তি খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২২ মার্চ) সকালে আসামি দু'জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি।

এর আগে গত শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তার কাঠালতলী গ্রামে।

এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো পাঁচজনকে আসামি করে ওই দিনই নিহতের অপর ছেলে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার পরে ২১ মার্চ রাতে র‌্যাব-৮ পটুয়াখালী ও র‌্যাব-৩ মাদারীপুর ক্যাম্পের যৌথ আভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মামলার এজাহারভুক্ত আসামি নিহতের ছেলে মো. সোহেল (কাইয়ুম শিকদার) (৩৬) এবং অপর ছেলে মো.নাসির শিকদার (৩৯)কে শরীয়তপুর থেকে গ্রেফতার করে পাথরঘাটা থানায় সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে নিহত মোঃ মন্টু শিকদার (৬২) এর দুই সংসার, প্রথম স্ত্রী কে তালাক দেয়ার পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন প্রথম স্ত্রীর সংসারে তার ঔরাষজাত সোহেল (কাইউম শিকদার) ও নাসির শিকদার নামে দুটি সন্তান রয়েছে। দীর্ঘদিন যাবত জমি নিয়ে ওই সন্তানদের সাথে বিরোধ চলে আসছিল নিহত মন্টু শিকদারের। ওই বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে, ২০ মার্চ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আপন পিতার ওপর হামলা চালায় উল্লেখিত সোহেল (কাইউম শিকদার) ও নাসির শিকদারসহ ভাড়াটে সন্ত্রাসীরা। এ সময় তাদের লাঠির আঘাতে ঘটনা স্থলেই মারা যায় মন্টু শিকদার।

এ ব্যাপারে মামলার বাদী নিহত মন্টু শিকদারের দ্বিতীয় সংসারের সন্তান মো. রিয়াজ (হোচেন) সিকদার বলেন, 'আমার পিতার হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী কুদ্দুস ওরফে গেন্দু হাওলাদারকে মামলার আসামি করতে চাইলেও পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাকে আসামি করতে দেননি। অদৃশ্য কারণে গেন্দু হাওলাদারকে আমি মামলার আসামি করতে বাঁধা দিয়েছে পাথরঘাটা থানার ওসি মো. এনামুল হক।'

ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, 'দিনে দুপুরে ছেলের হাতে পিতা হত্যা এমন জঘন্য ঘটনা ভাবতেই অবাক লাগে। আমরা যতটুকু জেনেছি মন্টু শিকদারকে তার দুই ছেলেসহ ভাড়াটে সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে তবে এই হত্যাকাণ্ডের সাথে গেন্দু হাওলাদার জড়িত আছে।'

একইভাবে ক্ষোভ প্রকাশ করে নিহত মন্টু শিকদারের ভাই মো. মাসুদ শিকদার অভিযোগ করে বলেন, 'আমরা গেন্দু হাওলাদারকে আসামি করতে চাইলেও থানা পুলিশের কারণে পারি নাই। আমার ভাই হত্যাকাণ্ডের সাথে গেন্দু হাওলাদার প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে জড়িত তাই তাকে আইনের আওতায় আনার জন্য আমি কর্তৃপক্ষের কাছে জোর অনুরোধ করছি।'

এব্যাপারে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, 'এ ঘটনায় ২ জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত বাদী-বিবাদীর সাথে আপনারা কথা বলেন, আমি মোবাইলে কিছু বলতে চাই না।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর