শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

পাহাড়ি-বাঙালি সম্প্রীতির সেতুবন্ধন গড়ছেন হাবীব আজম

রাঙামাটি পার্বত্য জেলার রাজনীতি, সমাজসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে পরিচিত এক নাম মো. হাবীব আজম। ২০২৪ সালের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হন এবং একই বছরের ১০ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন। তবে জনপ্রতিনিধির পরিচয়ের বাইরে মানবিক কর্মকাণ্ডের কারণেও তিনি জেলার মানুষের কাছে বিশেষভাবে পরিচিত।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
রাঙামাটি পার্বত্য জেলার রাজনীতি, সমাজসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে পরিচিত এক নাম মো. হাবীব আজম। ২০২৪ সালের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হন এবং একই বছরের ১০ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন। তবে জনপ্রতিনিধির পরিচয়ের বাইরে মানবিক কর্মকাণ্ডের কারণেও তিনি জেলার মানুষের কাছে বিশেষভাবে পরিচিত।

ছাত্রজীবন থেকেই সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হাবীব আজম শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া ও পর্যটন উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছেন। পাহাড়ি ও বাঙালি—উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যেও তিনি গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

গত জানুয়ারিতে তীব্র শীতের সময় রাঙামাটির আসামবস্তিতে অবস্থিত বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। একই মাসে গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল ও অসহায় মানুষের মধ্যেও কম্বল বিতরণ করেন। এ সময় তিনি বলেন, বাক্-শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও মানবিক অধিকার নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব।

পাহাড়ি-বাঙালি সম্প্রীতি রক্ষার ক্ষেত্রেও তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন আমজনতা দলের কেন্দ্রীয় সদস্য ও রাঙামাটি জেলা সভাপতি সুশীল জীবন চাকমা। তাঁর ভাষ্য অনুযায়ী, হাবীব আজম প্রত্যন্ত পাহাড়ি এলাকাতেও ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করেছেন এবং সকল সম্প্রদায়ের মানুষকে সমান গুরুত্ব দিয়ে দেখেন।

স্থানীয়দের মতে, মানবসেবামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা নতুন নয়। সিএইচটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও রাঙামাটি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির জানান, এক যুগেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে যুক্ত রয়েছেন। বিশেষ করে করোনাকালে জেলার বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন।

দুর্যোগকালেও দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার নজির রয়েছে তাঁর। স্থানীয় বাসিন্দা সোলাইমান রানা জানান, গত ১৪ মে তাঁদের এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিক খাদ্য সহায়তার ব্যবস্থা করেছিলেন হাবীব আজম।

শিক্ষাক্ষেত্রেও তাঁর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন স্থানীয়রা। ২০২৫ সালের আগস্টে আর্থিক সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারা এক শিক্ষার্থীর সহায়তায় এগিয়ে আসেন তিনি। পরবর্তীতে ওই শিক্ষার্থীর ভর্তির ব্যয় বহনের পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

চিকিৎসাসেবার ক্ষেত্রেও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর উদাহরণ রয়েছে তাঁর। ক্যানসারে আক্রান্ত রোকেয়া বেগমের চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সময়ে অসুস্থ ও দরিদ্র মানুষের জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেছেন বলে স্থানীয়রা জানান।

দেশপ্রেম ও জ্ঞানচর্চা প্রসারে তাঁর বেশ কিছু উদ্যোগ রয়েছে। প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে জাতীয় পতাকা, ফিতা ও বেলুন বিতরণ করে আসছেন তিনি। পাশাপাশি নতুন প্রজন্মকে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে জানার সুযোগ করে দিতে বনরূপা এলাকায় নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠা করেছেন ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’।

তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বিভিন্ন ক্রীড়া ক্লাবকে জার্সি ও ক্রীড়াসামগ্রী বিতরণ করেছেন। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমেও সম্পৃক্ত রয়েছেন।

১৯৯১ সালের ১ ডিসেম্বর রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলী মসজিদ কলোনি এলাকায় জন্মগ্রহণ করেন মো. হাবীব আজম। তিনি মো. চাঁন মিয়া ও ফাতেমা বেগম দম্পতির সন্তান। চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জনের পর তিনি পার্বত্য অঞ্চলের মানুষের অধিকার ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হন। তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও পরিবার পরিকল্পনা সমিতি অব বাংলাদেশের আজীবন সদস্য। বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও পর্যটনভিত্তিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।

জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁকে পর্যটন করপোরেশন ও নার্সিং ইনস্টিটিউটসংক্রান্ত কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর পর্যটন খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন তিনি। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানের ওয়াচ টাওয়ার নির্মাণ পরিকল্পনা, পর্যটকদের জন্য আধুনিক অবকাঠামো নির্মাণ এবং ট্যুর গাইড প্রশিক্ষণ কর্মসূচি চালু।

স্থানীয়দের মতে, মানবিক কর্মকাণ্ড, শিক্ষা ও চিকিৎসা সহায়তা, ক্রীড়া ও পরিবেশ উন্নয়ন এবং পর্যটন খাতে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে হাবীব আজম রাঙামাটির মানুষের কাছে একটি পরিচিত ও গ্রহণযোগ্য নাম হয়ে উঠেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর