শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নির্বাচনী প্রচারণাকালে লাকসামে বিএনপি কর্মীর মৃত্যু

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক জানান, কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে ধানের শীষের ভোট চেয়ে ইউছুফ ভাণ্ডারী বিভিন্ন এলাকায় মাইকিং করছিলেন। বিকাল সাড়ে ৪টার দিকে বাতাখালি এলাকায় প্রচারণার সময় তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

কুমিল্লার লাকসামে মাইকিং করে নির্বাচনী প্রচারণার সময় হঠাৎ অসুস্থ হয়ে ইউছুফ ভাণ্ডারী (৫০) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। তিনি লাকসাম পৌর বিএনপির সদস্য ছিলেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বাতাখালি এলাকায় এ ঘটনা ঘটে।

ইউছুফ ভাণ্ডারী লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফতেহপুর পূর্ব পাড়া মসজিদ বাড়ির বাসিন্দা এবং মৃত আবুল বাশারের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক জানান, কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে ধানের শীষের ভোট চেয়ে ইউছুফ ভাণ্ডারী বিভিন্ন এলাকায় মাইকিং করছিলেন। বিকাল সাড়ে ৪টার দিকে বাতাখালি এলাকায় প্রচারণার সময় তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।

তিনি আরও জানান, সঙ্গে থাকা সিএনজি চালক ও স্থানীয় নেতাকর্মীরা দ্রুত তাকে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, লাকসামে গুম হওয়া বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়া কবির রাতুল বলেন, “এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। আমরা সবাই তার রুহের মাগফিরাত কামনা করছি।” তিনি জানান, মরহুম ইউছুফ ভাণ্ডারীর জানাজার নামাজ রাত ১০টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মদ বলেন, “নির্বাচনী প্রচারণাকালে ইউছুফ ভাণ্ডারী নামে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর