টুর্নামেন্টে বালক দল হিসেবে নাটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে শুহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে, বালিকা দল হিসেবে নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে বাসারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এসময়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে সালমা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিকির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
আয়োজকরা জানান, এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে এ আয়োজন অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল