এ সময় বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি সাইফুর রহমান এবং সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
তারা বলেন, 'এছাড়া শিক্ষক-কর্মচারীরা মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধসহ শিশুদের টিকাদান কর্মসূচি এবং বিভিন্ন বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছেন। অথচ তাদের জীবন আজ চাকরির নিরাপত্তাহীনতা ও অবমূল্যায়নের শিকার হচ্ছে।'
সংবাদ সম্মেলন শেষে তারা স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।