শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মুরাদনগরে সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে মারধরের হুমকি, আতঙ্কে ভুক্তভোগী

কুমিল্লার মুরাদনগর উপজেলার অনন্তপুর গ্রামে সম্পত্তির লোভে এক বৃদ্ধা মাকে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তারই আপন ছেলে মনিরের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী বৃদ্ধা মা হাসেনা বেগম। তিনি মরহুম শহিদুল ইসলামের প্রথম স্ত্রী। জানা যায়, শহিদুল ইসলামের দুই স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, মনির তার বাবার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে যোগসাজশ করে হাসেনা বেগমের শেষ সম্বল ভিটেবাড়ি দখল করার চেষ্টা করছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
কুমিল্লার মুরাদনগর উপজেলার অনন্তপুর গ্রামে সম্পত্তির লোভে এক বৃদ্ধা মাকে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তারই আপন ছেলে মনিরের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী বৃদ্ধা মা হাসেনা বেগম। তিনি মরহুম শহিদুল ইসলামের প্রথম স্ত্রী। জানা যায়, শহিদুল ইসলামের দুই স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, মনির তার বাবার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে যোগসাজশ করে হাসেনা বেগমের শেষ সম্বল ভিটেবাড়ি দখল করার চেষ্টা করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মনির সম্প্রতি বাড়িতে গিয়ে তার মাকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুঁজে পেলে মারধর করার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এ ঘটনায় বৃদ্ধা মা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, মনিরের কাছে এলাকার বিভিন্ন মানুষের প্রায় ৩০ লাখ টাকার পাওনা রয়েছে। তবে দীর্ঘদিনেও তিনি কোনো টাকা পরিশোধ করেননি। এ সংক্রান্ত একটি মামলা ইতোমধ্যে বাঙ্গরা বাজার থানায় চলমান রয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী হাসেনা বেগম জানান, তার ছেলে জোরপূর্বক তাকে বাড়ি থেকে উচ্ছেদ করে ভিটেবাড়ি বিক্রি করে সেই অর্থ আত্মসাৎ করার পরিকল্পনা করছে। এ কারণে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং আইনের আশ্রয় নিতে চান।

এদিকে, বৃদ্ধা মাকে মারধরের হুমকি দেওয়ার ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। বিষয়টি দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসী আরও বলেন, “নিজের সন্তানের এমন আচরণ সমাজের জন্য লজ্জাজনক ও নিন্দনীয়।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর