শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মুন্সীগঞ্জে খাল খনন কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি বলেন, খাল খননের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করা জরুরি। কোনোভাবেই সরকারি অর্থ ও সময়ের অপচয় মেনে নেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, জেলার প্রাণপ্রকৃতি ও জলাশয় রক্ষায় খাল দখল ও দূষণ রোধে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের চলমান ও প্রস্তাবিত খাল খনন কার্যক্রমের গতি ত্বরান্বিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় জেলার জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচের উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বিভিন্ন খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের বর্তমান অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে উদ্ভূত বিভিন্ন জটিলতা এবং সেগুলো নিরসনের উপায় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা মতামত দেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি বলেন, খাল খননের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করা জরুরি। কোনোভাবেই সরকারি অর্থ ও সময়ের অপচয় মেনে নেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জেলার প্রাণপ্রকৃতি ও জলাশয় রক্ষায় খাল দখল ও দূষণ রোধে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুবিনুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি। এছাড়া জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে নিজ নিজ কর্মস্থল থেকে সভায় যুক্ত হয়ে তাদের উপজেলার খাল খনন কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।

সভা থেকে সংশ্লিষ্ট সকল দপ্তরকে চলমান ও প্রস্তাবিত খাল খনন কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ এবং জেলা প্রশাসনকে নিয়মিত প্রতিবেদন প্রদানের নির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর