শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মুক্তিপণ না দেওয়ায় পরদিন পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকার বউবাজারে চারতলা পরিত্যক্ত ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাকবির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত ভবন থেকে তাকবির (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকার বউবাজারে চারতলা পরিত্যক্ত ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাকবির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

পরিবারের দাবি—একটি অপহরণকারী চক্র তাকবিরকে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছিল।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে স্থানীয়রা ভবনের নিচতলায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বাবা নূর মোহাম্মদ বলেন, “মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আমার ছেলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। তার মোবাইল ফোন চালু থাকলেও বহুবার কল করেও তাকে পাওয়া যায়নি। বুধবার স্থানীয়দের কাছ থেকে জানতে পারি আমার ছেলের লাশ পাওয়া গেছে।”

নিহতের বড় ভাই হৃদয় বলেন, “একটি অজ্ঞাত নম্বর থেকে আমাদের কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। আমরা টাকা দিতে রাজি হইনি। আজ (বুধবার) দুপুরে ভাইয়ের মৃত্যুর খবর পাই।”

এ বিষয়ে ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকবিরকে মঙ্গলবার রাতে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মুক্তিপণের বিষয়টি জানানো হয়েছে। ফোন নম্বরটি ট্র্যাক করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।”

সদ্য সংবাদ/ আবদুল্লাহ সরকার

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর