শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা করেন আ.লীগ নেতাকর্মীরা

পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও পুলিশ সদস্য সবুজ আলম আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর দোপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও পুলিশ সদস্য সবুজ আলম আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর দোপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রাতে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ উপলক্ষে ভোর পর্যন্ত মথুরাপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ ছিল। পুলিশের কাছে তথ্য ছিল, এ সুযোগে আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে মিছিল বা নাশকতার পরিকল্পনা করছেন। এমন তথ্যের ভিত্তিতে দুটি গাড়িতে পুলিশের একটি টহল দল মথুরাপুরের দোপপাড়া এলাকায় যায়।

পুলিশের দাবি, সদস্যদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। পরে শতাধিক নেতাকর্মী ও সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন।

তবে স্থানীয়দের দাবি, রাতে প্রথমে সম্রাট নামে এক যুবককে আটক করার পর পুলিশ আবার এলাকায় গিয়ে আরও কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা করলে এ ঘটনার সূত্রপাত হয়।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, হামলায় ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর