মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে আপনা আকতার নামে এক শিশু আহত হয়েছেন। আহত শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা হাইওয়ে সড়ক অবরোধ করেন।
রোববার (১১ জানুয়ারি) সকালে নিজের বাড়ির উঠানে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ আপনা আকতার হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে। স্থানীয় হাজি মোহাম্মদ হোসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানিয়েছেন, গত চার দিন ধরে হোয়াইক্যং সীমান্ত এলাকায় রাখাইন অঞ্চল থেকে ছোড়া গুলি এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, 'সীমান্ত এলাকায় চলমান গোলাগুলির কারণে এপারে গুলির ছোড়া এসে শিশু আহত হয়েছে। স্থানীয়দের সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।'