মিটফোর্ড হত্যাকান্ডের অন্যতম আসামি নান্নু না'গঞ্জে আটক
মিটফোর্ড হত্যাকান্ডের অন্যতম আসামি নান্নু না'গঞ্জে আটক
A
Admin
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেপ্তার করেছে রাজধানী ঢাকাস্থ র্যাব-১০। এসময় সহযোগিতায় ছিল নারায়ণগঞ্জস্থ র্যাব-১১ এর একটি ইউনিট।
র্যাব-১১ এর একটি সূত্র জানায়, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে র্যাব ১০ এর পক্ষ থেকে। অভিযান পরিচালনায় র্যাব ১১ এর একটি দল সহযোগিতায় ছিল।
সোমবার (১৪ জুলাই) দিনগত রাত একটার দিকে তাকে বন্দরের কলাগাছিয়া বালিয়া গ্রামে আসামির মামার বাড়ির পাশে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নান্নু কাজী আব্দুল কাদের কাজীর ছেলে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে বলে র্যাব ১১ এর একটি সূত্র নিশ্চিত করেছে।
এই নান্নু ভাইরাল ভিডিওর ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা চারজনের একজন।
এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট ৮ জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে ১৩ জুলাই সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
গত বুধবার দ্বন্দ্বে লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং ইটের টুকরাে দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, র্যাব রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এই বিভাগের আরও খবর
আরজুকে আহবায়ক ও জহিরুলকে সদস্য সচিব করে নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র আহ্বায়ক কমিটি গঠন
২৫ জুলাই, ২০২৬
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলভ
২৫ জুলাই, ২০২৬
সিদ্ধিরগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৫ জুলাই, ২০২৬
ট্যুরিস্ট বাসে ডিজিটাল নিবন্ধন চালু রাঙ্গামাটিতে
২৫ জুলাই, ২০২৬
জামালপুরে দুই ইট ভাটার চিমনি ধ্বংস; পাঁচ লক্ষ টাকা জরিমানা, আটক ২
২৫ জুলাই, ২০২৬
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
-
আরজুকে আহবায়ক ও জহিরুলকে সদস্য সচিব করে নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র আহ্বায়ক কমিটি গঠন
-
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলভ
-
সিদ্ধিরগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
ট্যুরিস্ট বাসে ডিজিটাল নিবন্ধন চালু রাঙ্গামাটিতে
-
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বায়োইনফরমেটিক্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
-
জামালপুরে দুই ইট ভাটার চিমনি ধ্বংস; পাঁচ লক্ষ টাকা জরিমানা, আটক ২
-
গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় জিয়াউল করিম মোড়ল রিফাত
-
বেনাপোলে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
-
নিখোঁজের দুই মাস পর খোঁজ মিলল ষষ্ঠী চন্দ্রের
-
পেনাল্টি মিস লিওনেল মেসির