শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মিরসরাইয়ে ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় ১৫,০০০ লিটার জ্বালানি তেল আবাসিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে ঝুঁকিপূর্ণভাবে সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বড়তাকিয়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীর নাম মোর্শেদুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন মিরসরাই থানা পুলিশ।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় ১৫,০০০ লিটার জ্বালানি তেল আবাসিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে ঝুঁকিপূর্ণভাবে সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বড়তাকিয়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীর নাম মোর্শেদুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন মিরসরাই থানা পুলিশ।

উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, "উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় মোর্শেদুল ইসলাম নামে এক ব্যবসায়ী আবাসিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে ঝুঁকিপূর্ণভাবে প্রায় ১৫,০০০ লিটার জ্বালানি তেল সংরক্ষণের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।"

তিনি আরও বলেন, "এছাড়াও মিরসরাই পৌরসভা এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যান্য সব দোকান সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং হামীম হোটেলকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর