শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মিরসরাইয়ে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় এমপিকে কৃষকদলের সংবর্ধনা

চট্টগ্রাম-১ (মিরসরাই) সংসদীয় আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য নুরুল আমিন এমপিকে সংবর্ধনা দিয়েছে মিরসরাই উপজেলা কৃষকদল। শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার মিরসরাই মডেল স্কুল মাঠ-এ আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সংবর্ধনা দেওয়া হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম-১ (মিরসরাই) সংসদীয় আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য নুরুল আমিন এমপিকে সংবর্ধনা দিয়েছে মিরসরাই উপজেলা কৃষকদল। শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার মিরসরাই মডেল স্কুল মাঠ-এ আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য নুরুল আমিন এমপি। তিনি বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি মিরসরাইবাসীর বিজয়। আপনাদের ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতে আমি সবসময় কাজ করে যাব। কৃষকদল সবসময় কৃষকের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। কৃষক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার অঙ্গীকার।”

উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু দাউদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বদিউল আলম বদরুল, আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল আউয়াল চৌধুরী, আহ্বায়ক, মিরসরাই উপজেলা বিএনপি; নাজিম উদ্দিন শাহীন, সদস্য সচিব, উত্তর জেলা কৃষকদল; আনোয়ার হোসেন উজ্জ্বল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক; সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ; সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক; সরোয়ার উদ্দিন সেলিম, আহ্বায়ক, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল; শওকত আকবর সোহাগ, যুগ্ম-আহ্বায়ক, উত্তর জেলা যুবদল; শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, সদস্য সচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দল; নুরুন্নবী করিম বাবলু ও বদরুদ্দোজা তৌহিদ, যুগ্ম আহ্বায়ক, উপজেলা কৃষকদল।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহেদুল আফসার জুয়েল, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন জানান, এলাকার সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর