নাগরিক সেবা আরও সহজ করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মিরকাদিম পৌরসভা। এখন আর লাইসেন্সের জন্য পৌরসভার বারান্দায় দিনের পর দিন ঘুরতে হচ্ছে না ব্যবসায়ীদের। আবেদন ও প্রক্রিয়াকরণ শেষে মাত্র দুই-এক দিনের মধ্যেই কাঙ্ক্ষিত ট্রেড লাইসেন্স সরাসরি পৌঁছে যাচ্ছে ব্যবসায়ীদের দোকানে। পৌর কর্তৃপক্ষের এমন আধুনিক উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক স্বস্তি ও উদ্দীপনা দেখা দিয়েছে।
মিরকাদিম পৌরসভার উদ্যোগে শুরু হওয়া বিশেষ এই কার্যক্রমে শুধু লাইসেন্স দোকানে পৌঁছে দিয়েই দায়িত্ব শেষ করছে না পৌর কর্তৃপক্ষ। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানের একটি দৃশ্যমান স্থানে লাইসেন্সের কপিটি সুন্দরভাবে টাঙিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে গ্রাহক ও পরিদর্শকরা সহজেই প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করতে পারছেন, যা ব্যবসার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান নাগরিক সেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেন। মাঠপর্যায়ে পুরো কার্যক্রমটি সফলভাবে পরিচালনা করছেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও মিরকাদিম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব।
পৌরসভার ঝটিকা ও হয়রানিমুক্ত সেবায় উচ্ছ্বসিত স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আগে ট্রেড লাইসেন্স হাতে পেতে নানা ধরনের ঝক্কি-ঝামেলা পোহাতে হতো। আর এখন আবেদন করার দুই দিনের মধ্যেই কর্মকর্তারা নিজে দোকানে এসে লাইসেন্স দিয়ে যাচ্ছেন এবং সেটি দেয়ালে টাঙিয়ে দিচ্ছেন। নিজেদের এলাকায় এমন সরকারি সেবা পাওয়া সত্যিই প্রশংসনীয়।
মিরকাদিম পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরবাসীর ভোগান্তি কমাতে এবং ব্যবসায়িক পরিবেশ আরও গতিশীল করতে নেওয়া এ কার্যক্রম কোনো সাময়িক পদক্ষেপ নয়। পৌর এলাকার প্রতিটি বৈধ ব্যবসায়ী যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুততম সময়ে সঠিক সেবা পান, সে লক্ষ্যে এই উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে।
পৌর প্রশাসনের এমন জনবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সচেতন মহল মনে করছে, দেশের অন্যান্য পৌরসভার জন্য মিরকাদিম এখন একটি অনুকরণীয় দৃষ্টান্ত।