শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মিছিলে স্থানীয় নেতার নাম বাদ পড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নির্বাচনী প্রচারণা চলাকালে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের কামারখাড়া বাজার ও দিঘিরপাড় বাজার এলাকায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষে জড়ায় বিএনপি নেতা শামীম মোল্লা ও ওলিউল্লাহ খানের সমর্থকরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ধানের শীষের পক্ষে একটি প্রচারণা মিছিল কামারখাড়া বাজারে পৌঁছালে স্থানীয় এক নেতার নাম ঘোষণা না করাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নির্বাচনী প্রচারণা চলাকালে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের কামারখাড়া বাজার ও দিঘিরপাড় বাজার এলাকায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষে জড়ায় বিএনপি নেতা শামীম মোল্লা ও ওলিউল্লাহ খানের সমর্থকরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ধানের শীষের পক্ষে একটি প্রচারণা মিছিল কামারখাড়া বাজারে পৌঁছালে স্থানীয় এক নেতার নাম ঘোষণা না করাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শামীম মোল্লা ও ওলিউল্লাহ খানের সমর্থকদের মধ্যে প্রথম দফার সংঘর্ষ শুরু হয়।

এরই ধারাবাহিকতায় দুপুর ১টার দিকে দিঘিরপাড় বাজার বাসস্ট্যান্ড এলাকায় আবারও দুই পক্ষ মুখোমুখি হলে দ্বিতীয় দফায় সংঘর্ষ বেধে যায়। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষকে পাল্টাপাল্টি হামলা করতে দেখা যায়। এতে অন্তত ১০ জন আহত হন।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন, 'তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের সহিংসতা এড়ানো সম্ভব হয়েছে।'

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর