শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লোডশেডিংয়ের প্রতিবাদে মোমবাতি বিতরণ করলেন হাসনাত আবদুল্লাহ

দেবিদ্বারসহ দেশব্যাপী তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে মোমবাতি বিতরণ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শুক্রবার বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মোমবাতি বিতরণ করে তিনি প্রতীকী প্রতিবাদ জানান।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

দেবিদ্বারসহ দেশব্যাপী তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে মোমবাতি বিতরণ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শুক্রবার বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মোমবাতি বিতরণ করে তিনি প্রতীকী প্রতিবাদ জানান।

এ সময় সরকারের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট স্বীকার করছে না। সংসদে বিদ্যুৎ ও তেলের পর্যাপ্ততার কথা বলা হলেও বাস্তবে দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না। এ পরিস্থিতির প্রতিবাদ হিসেবেই মানুষের হাতে মোমবাতি তুলে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা এ সময় অভিযোগ করেন, দিন দিন লোডশেডিংয়ের মাত্রা বাড়ছে, এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধদের জন্য রাত কাটানো কষ্টকর হয়ে উঠেছে। নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি পাম্পে জ্বালানি তেল না পাওয়ার অভিযোগও করেন স্থানীয়রা।

এর আগে হাসনাত আবদুল্লাহ রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের পির্জা বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলমের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন। এ সময় ঘর নির্মাণের জন্য তিনি নগদ এক লাখ টাকা অনুদান প্রদান করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর