শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লালমনিরহাটে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর এক সদস্যকে অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক করেছে বিজিবি। রোববার (২১ ডিসেম্বর) উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাংগাপাড়া এলাকায় বিএসএফ সদস্যকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, আটককৃত ব্যক্তির নাম বেদপ্রকাশ। তিনি ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য। গরু চোরাকারবারিদের তাড়া করতে গিয়ে কুয়াশার মধ্যে পথ ভুলে বাংলাদেশ ভূখণ্ডের প্রায় ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর এক সদস্যকে অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক করেছে বিজিবি।

রোববার (২১ ডিসেম্বর) উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাংগাপাড়া এলাকায় বিএসএফ সদস্যকে আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, আটককৃত ব্যক্তির নাম বেদপ্রকাশ। তিনি ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য। গরু চোরাকারবারিদের তাড়া করতে গিয়ে কুয়াশার মধ্যে পথ ভুলে বাংলাদেশ ভূখণ্ডের প্রায় ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এরপর বিজিবির টহল দল তাকে আটক করে আঙ্গরপোতা বিওপিতে নিয়ে যায়। আটককৃত জওয়ানের সঙ্গে তার ব্যক্তিগত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামও ছিল।

বিজিবি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিষয়টি জানতে পেরে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে এবং ওই জওয়ানকে ফেরত দেওয়ার অনুরোধ করেছে।

বিজিবি আরও জানিয়েছে, বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি ও আন্তর্জাতিক আইনের প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি সমাধান করা হবে।

প্রসঙ্গত, এই ঘটনায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বানও করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর