শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কুয়াকাটায় অভিযানে জব্দ সংরক্ষিত শাপলা পাতা মাছ

পটুয়াখালীর কুয়াকাটায় ফিশ ফ্রাই মার্কেটে পরিচালিত এক অভিযানে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা একটি সংরক্ষিত প্রজাতির শাপলা পাতা মাছ (স্টিংরে) জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১১টার দিকে কুয়াকাটার একটি ফিশ ফ্রাই দোকান থেকে মাছটি জব্দ করা হয়। পরে বন বিভাগের বিট কর্মকর্তার সহায়তায় প্রাণীটির যথাযথ নিষ্পত্তির অংশ হিসেবে মাটিচাপা দিয়ে অপসারণ করা হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
পটুয়াখালীর কুয়াকাটায় ফিশ ফ্রাই মার্কেটে পরিচালিত এক অভিযানে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা একটি সংরক্ষিত প্রজাতির শাপলা পাতা মাছ (স্টিংরে) জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১১টার দিকে কুয়াকাটার একটি ফিশ ফ্রাই দোকান থেকে মাছটি জব্দ করা হয়। পরে বন বিভাগের বিট কর্মকর্তার সহায়তায় প্রাণীটির যথাযথ নিষ্পত্তির অংশ হিসেবে মাটিচাপা দিয়ে অপসারণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দ করা মাছটি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর তফসিলভুক্ত সংরক্ষিত প্রজাতির অন্তর্ভুক্ত। আইন অনুযায়ী সংরক্ষিত হাঙ্গর ও রে (Ray) জাতীয় মাছের শিকার, সংগ্রহ, ক্রয়-বিক্রয়, পরিবহন কিংবা প্রদর্শন দণ্ডনীয় অপরাধ।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট বিক্রেতাকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সংরক্ষিত বন্যপ্রাণী সংগ্রহ, ক্রয়-বিক্রয় বা প্রদর্শন থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের সমুদ্র ও উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। কোনো একটি প্রজাতি বিলুপ্ত হয়ে গেলে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে। তাই সংরক্ষিত বন্যপ্রাণী রক্ষায় আইন মেনে চলার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন কুয়াকাটা ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবেল মিয়া।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর